1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রাজশাহীর ছয়টি আসনে সংসদ নির্বাচনে লড়বেন যারা।        

  • প্রকাশিতঃ বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১৪৩ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী জেলার ৬টি সংসদীয় আসনের ৩২ জন প্রার্থীর মধ্যে তিনজন প্রত্যাহার করেছেন। মঙ্গলবার তারা রিটানিং অফিসারের কাছে আবেদন করে প্রার্থীতা প্রত্যাহার করেন।এরা হলেন, রাজশাহী-১ আসনের সুলতানুল ইসমাল তারেক (স্বতন্ত্র), রাজশাহী-২ আসনের ওয়াহেদুজ্জামান (এলডিপি) ও মুহাম্মাদ ফজলুল করিম (ইসলামী আন্দোলন)। ফলে রাজশাহীর ছয়টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৯ জন প্রার্থী। রাজশাহী-১ আসনে শরীফ উদ্দীন (বিএনপি), মুজিবুর রহমান (জামায়াত), আব্দুর রহমান (এবি পার্টি) ও মির মো. শাহজাহান (গণ অধিকার পরিষদ)।রাজশাহী-২ আসনে মিজানুর রহমান মিনু (বিএনপি), মোহাম্মদ জাহাঙ্গীর (জামায়াত), মু. সাঈদ নোমান (এবি পার্টি), মোহাম্মদ সামছুল আলম (নাগরিক ঐক্য), মেজবাউল ইসলাম (লেবার পার্টি), সালেহ আহমেদ (স্বতন্ত্র) রাজশাহী-৩ আসনে শফিকুল হক মিলন (বিএনপি), আবুল কালাম আজাদ (জামায়াত), আফজাল হোসেন (জাতীয় পার্টি), ফজলুর রহমান (ইসলামী আন্দোলন), সাঈদ পারভেজ (আমজনতা দল)।রাজশাহী-৪ আসনে ডি.এম.ডি জিয়াউর রহমান (বিএনপি), আব্দুল বারী সরদার (জামায়াত), ফজলুল হক (জাতীয় পার্টি), তাজুল ইসলাম খান (ইসলামী আন্দোলন)।রাজশাহী-৫ আসনে অধ্যাপক নজরুল ইসলাম (বিএনপি), মনজুর রহমান (জামায়াত), রুহুল আমিন (ইসলামী আন্দোলন), আলতাফ হোসেন মোল্লা (বিএসপি), ইসফা খায়রুল হক (স্বতন্ত্র), রেজাউল করিম (স্বতন্ত্র)।এদের মধ্যে পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ইসফা খায়রুল হক ও যুক্তরাজ্য জিয়া পরিষদের সহসভাপতি রেজাউল করিম বিএনপির বিদ্রোহী প্রার্থী হয়েছেন।রাজশাহী-৬ আসনে আবু সাঈদ চাঁদ (বিএনপি), নাজমুল হক (জামায়াত), ইকবাল হোসেন (জাতীয় পার্টি), আব্দুস সালাম সুরুজ (ইসলামী আন্দোলন)।তফসিল অনুযায়ী রাজশাহীর ছয়টি আসনে ৫৮টি মনোনয়ন ফরম গ্রহন করা হয়। তবে দাখিল করেন ৩৮ জন। রিটানিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাই শেষে ১৯ জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়। পরে আপিল বিভাগ ১৩ জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করেন। ফলে প্রার্থী সংখ্যা দাড়াই ৩২ জনে। যাদের মধ্যে তিনজন প্রত্যাহার করায় প্রার্থী রইলেন ২৯ জন। কাল সোমবার তাদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD