1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পাংশা রিপোর্টাস ইউনিটির সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময়।

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১৪৬ বার পঠিত

 

মোঃ মিজানুর রহমান , স্টাফ রিপোর্টারঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পাংশা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন রাজবাড়ীর পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রিফাতুল হক।
মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) বিকেল সাড়ে ৪টায় পাংশা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ইউএনও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশনের সকল আইন ও নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। এ ক্ষেত্রে কাউকে কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ থাকবে না।
তিনি জানান, সময় ও প্রশাসনিক জটিলতা কমাতে এবারের নির্বাচনে দায়িত্ব পালনের জন্য সাংবাদিকদের অনলাইনের মাধ্যমে আবেদন করে নির্বাচন পর্যবেক্ষক কার্ড সংগ্রহ করতে হবে। নির্বাচনকে আরও স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে প্রতিটি ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হবে বলেও তিনি উল্লেখ করেন।
সভায় নির্বাচনকালীন সময়ে উপজেলা প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের দায়িত্ব ও পেশাগত নীতিমালা নিয়েও আলোচনা করা হয়।
পাংশা রিপোর্টার্স ইউনিটির সভাপতি অধ্যাপক ইজাজুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন— সহ-সভাপতি ও দৈনিক মাতৃকণ্ঠ এবং দৈনিক নয়া দিগন্তের পাংশা উপজেলা প্রতিনিধি মো. মোক্তার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের মাতৃভূমির স্টাফ রিপোর্টার আনোয়ারুল ইসলাম, দপ্তর সম্পাদক ও দৈনিক সময়ের আলোর পাংশা উপজেলা প্রতিনিধি সেলিম মাহমুদ, অর্থ বিষয়ক সম্পাদক ও দৈনিক সময়৫২-এর পাংশা উপজেলা প্রতিনিধি হারুন অর রশিদ, সহ-অর্থ বিষয়ক সম্পাদক ও দৈনিক নয়া কণ্ঠের স্টাফ রিপোর্টার, জাতীয় দৈনিক নাগরিক কন্ঠের পাংশা উপজেলা প্রতিনিধি, দৈনিক বিজয় সকাল রাজবাড়ী জেলা প্রতিনিধি,মোঃ মিজানুর রহমান, ফ্রিল্যান্স সাংবাদিক মো. শহিদুর রহমান এবং কার্যনির্বাহী সদস্য শেখ মোহাম্মদ সবুর উদ্দিন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD