1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের রাষ্ট্রপতি নির্বাচন: রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি ডিপ স্টেটের পরবর্তী পদক্ষেপের বাস্তবায়ন?

টংগিবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ টি বসতি ঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৩০ লাখ টাকা

  • প্রকাশিতঃ রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৯৪ বার পঠিত

 

টংগিবাড়ী থেকে সালমান হৃদয়ঃ

মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘর ও ঘরে থাকা মালামাল পুড়ে গেছে।

এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শনিবার (১১ জানুয়ারি ২০২৬) ভোর আনুমানিক ৫টা ১৫ মিনিটে টংগিবাড়ী থানাধীন কাইচ মালধা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফজরের নামাজের আজান দেওয়ার উদ্দেশ্যে মসজিদে গেলে কাইচ মালধা জামে মসজিদের ইমাম মাওলানা আবুল কালাম প্রথমে আগুন দেখতে পান।

পরে তিনি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে সতর্ক করেন।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন এবং টংগিবাড়ী ফায়ার সার্ভিসকে খবর দেন।

ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও পরিস্থিতি জটিল হওয়ায় সিরাজদিখান ফায়ার সার্ভিসকে সহায়তার জন্য ডাকা হয়।

পরে টংগিবাড়ী ও সিরাজদিখান ফায়ার সার্ভিসের দুটি ইউনিট যৌথভাবে কাজ করে সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা হলেন— আলী হোসেন (৪০), জামাল হাওলাদার (৫০), শাহ আলম হাওলাদার (৬০), শাহান শাহ হাওলাদার (৪৮), কাইয়ুম হাওলাদার (৬০) ও আমান হোসেন (৪৫)। তারা সবাই কাইচ মালধা এলাকার বাসিন্দা।

অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায় এবং ঘরে থাকা আসবাবপত্র, নগদ টাকা ও অন্যান্য প্রয়োজনীয় মালামাল ভস্মীভূত হয়।

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার খবর পেয়ে টংগিবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে বলে পুলিশ জানিয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD