1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

বিইআরসির সঙ্গে বৈঠকের পর এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১৩১ বার পঠিত

মো শারদী মোল্লা নয়া কন্ঠ ডেক্সঃ

 

এলপি গ্যাস ট্রেডার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড আজ বৃহস্পতিবার সারা দেশে এলপিজি বিপণন ও সরবরাহ কার্যক্রমে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছে।

 

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকের পর সংগঠনটির সভাপতি মো. সেলিম খান এ সিদ্ধান্তের কথা জানান।

 

বৈঠকে ব্যবসায়ীরা তিনটি দাবি উত্থাপন করেন—সারা দেশে চলমান প্রশাসনিক অভিযান বন্ধ করা, বিতরণ ও খুচরা বিক্রেতাদের কমিশন বৃদ্ধি করা এবং এলপিজির নিরবচ্ছিন্ন সরবরাহের নিশ্চয়তা দেওয়া।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, কমিশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে প্রশাসনিক অভিযান নিয়ে আলোচনা করবে এবং কমিশন সংশোধনে আইনি ব্যবস্থা নেবে।

 

তিনি আরও বলেন, জাহাজ সংকটের মধ্যে এলপিজি আমদানির জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে বলে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন বিইআরসিকে জানিয়েছে। ফলে আগামী সপ্তাহের মধ্যে সরবরাহ সংকট কিছুটা কমতে পারে।

 

তবে সেলিম খান বলেন, ব্যবসায়ীরা অপারেটরদের কাছ থেকে ১২ কেজির সিলিন্ডার ১ হাজার ৩০০ টাকার বেশি দামে কিনছেন। ফলে, ১ হাজার ৫০০ টাকার কমে এলপিজি বিক্রি করা সম্ভব নয়।

 

এর জবাবে বিইআরসির চেয়ারম্যান বলেন, জানুয়ারির জন্য ১২ কেজি সিলিন্ডারের এলপিজির দাম কমিশন নির্ধারিত ১ হাজার ৩০৬ টাকার বেশি দরে বিক্রির কোনো যৌক্তিকতা নেই।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD