1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

গোপালগঞ্জের কাশিয়ানীতে পলাতক পুলিশ সদস্য সহ পৃথক অভিযানে ১৪২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যব সায়ীকে আটক করেছে কাশিয়ানী থানা পুলিশ।

  • প্রকাশিতঃ সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ২০৩ বার পঠিত

 

গোপালগঞ্জ কাশিয়ানী প্রতিনিধিঃ সাইফুল হাসানঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে পলাতক পুলিশ সদস্য সহ পৃথক অভিযানে ১৪২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে কাশিয়ানী থানা পুলিশ।

শনিবার (৩জানুয়ারি) রাতে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদ এর ভিত্তিতে উপজেলার দক্ষিণ কাশিয়ানী ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে ১২৬১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ পলাতক পুলিশ সদস্য হুসাইন শেখ নামে এক মাদক ব্যবসায়ী কে আটক করা হয়, এ সময় মাদকের সরঞ্জাম সহ একটি লাইসেন্সবিহীন মোটরসাইকেল উদ্ধার করে থানা পুলিশ। হুসাইন শেখ বোয়ালমারী উপজেলার ইছাডাঙ্গা গ্রামের মৃত রতন শেখ এর ছেলে। এ সময় মুকসুদপুর সার্কেল এ এসপি নাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

অন্য দিকে একই রাতে এস আই মোঃ নুর আলম মিয়া’র নেতৃত্বে গোপন সংবাদ এর ভিত্তিতে উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্তর এলাকা যাত্রী ছাউনি সামনে অভিযান পরিচালনা করে ১৬০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ
গোলক বিশ্বাস(৪১) নামের আরো এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়, গোলক বিশ্বাস উপজেলার বরাশুর গ্রামের মৃত শশধর বিশ্বাস এর ছেলে।

এসময় পলাতক পুলিশ সদস্য সহ দুই মাদক ব্যবসায়ী থেকে ১৪২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান আটকের বিষয়ে নিশ্চিত করে জানান- রবিবার দুপুরে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD