1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি টহলদল কর্তৃক অস্ত্র ও গোলাবারুদ জব্দ।   টাঙ্গাইল সদরে নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে দুইজনের মৃত্যু। কুড়িগ্রাম ১ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন জানালো গণঅধিকার পরিষদের প্রার্থী। নীলফামারী-৪ আসনে জাপা প্রার্থীর পক্ষে গণমিছিল ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত। আমাকে ভোটে বিজয়ী করবেন আমি উন্নয়ন ও শান্তি এনে দিব বাগমারায় নির্বাচনী জনসভায় ডিএম জিয়া। চারঘাটে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে ব্যর্থ, দুইদিন অতিক্রান্ত। ভাটারা ইউনিয়নে ধানের শীষের পক্ষে নারীদের গণজোয়ার, জনসমুদ্রে রূপ নিল রাজপথ। ভাটারা ইউনিয়ন যুবদল নেতার বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ-জড়িত নন দাবি অভিযুক্তের, ফেসবুকে ভিডিও বার্তা। নড়াইলের লোহাগড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা শোক সংবাদ

ধামইরহাট সীমান্তে ৪ চোরাকারবারীসহ ৬টি মহিষ আটক করেছে বিজিবি

  • প্রকাশিতঃ সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৫২ বার পঠিত

 

মোকছেদুল ইসলাম স্টাফ রিপোর্টার (নওগাঁ)

নওগাঁর ধামইরহাট সীমান্তে অভিযান চালিয়ে ৪ জন চোরাকারবারীসহ ৬টি ভারতীয় মহিষ আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, রোববার (০৪ জানুয়ারি ২০২৬) সকাল ৮টার দিকে বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ এরশাদ আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৩/৪-এস থেকে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার বিহারীনগর এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় টহল দল ৫টি ভারতীয় মহিষ, একটি ইঞ্জিনচালিত ভটভটি গাড়ি ও ৪টি মোবাইল ফোনসহ ৪ জন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়।
আটককৃতরা হলেন—
(১) মোঃ রাশেদুল ইসলাম (২৬), পিতা- মোঃ খায়রুল ইসলাম
(২) মোঃ জহুরুল ইসলাম (৪০), পিতা- মোঃ মেহের আলী
(৩) মোঃ হুমায়ুন কবির (৩৮), পিতা- মৃত গিয়াস উদ্দিন
(৪) মোঃ তরিকুল ইসলাম (৩৫), পিতা- মোঃ বেল্লাল হোসেন
আটককৃত সকলের বাড়ি ধামইরহাট উপজেলার বিভিন্ন গ্রামে এবং তারা সবাই নওগাঁ জেলার বাসিন্দা।
বিজিবি জানায়, আটককৃত চোরাকারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং গবাদিপশুসহ আসামিদের ধামইরহাট থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২২লাখ ২৩ হাজার ৪০০ টাকা।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন, পিএসসি নওগাঁ ও জয়পুরহাট সীমান্ত এলাকায় গরু ও মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে বলে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
বিজিবির এই সফল অভিযানে স্থানীয়দের মাঝে স্বস্তি প্রকাশ পেয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD