1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রাজবাড়ী- ২ আসনে ৭ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা

  • প্রকাশিতঃ রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৬৭ বার পঠিত

মো শারীদ মোল্লা নয়া কণ্ঠ ডেক্সঃ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-২ আসনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১২ জন প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত যাচাই-বাছাই সভা শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার সুলতানা আক্তার আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন—
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য (স্বতন্ত্র) মো. নাসিরুল হক সাবু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হারুন-অর-রশিদ, জাতীয় পার্টির মো. সফিউল আজম খান, গণঅধিকার পরিষদের জাহিদ শেখ, এনসিপির জামিল হিজাজী এবং খেলাফত মজলিসের কাজী মিনহাজুল আলম।
এদিকে যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা হলেন—
ইসলামী আন্দোলনের মোহা. আব্দুল মালেক, বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ কুতুব উদ্দিন, সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আব্দুল মালেক মন্ডল, বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মো. মুজাহিদুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী সোহেল মোল্লা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD