1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

জুলাই যোদ্ধা হাদী হত্যার বিচারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন।  

  • প্রকাশিতঃ রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৫০ বার পঠিত

 

রাজশাহী ব্যুরো প্রধানঃ

 

জুলাই যোদ্ধা হাদী হত্যার সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন।

রবিবার বিকাল চারটায় আয়োজিত এ মানববন্ধনে সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মাহমুদ জামাল কাদেরী ,সমন্বয়ক, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন , রাজশাহী বিভাগ ।

মানববন্ধন চলাকালে অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে হত্যার বিচার দাবি করেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, জুলাই যোদ্ধা হাদী ছিলেন একটি ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের সংগ্রামের একজন সাহসী কর্মী। তার নির্মম হত্যাকাণ্ড শুধু একটি ব্যক্তিকে নয়, ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকেই আঘাত করেছে। দীর্ঘদিন পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

মানববন্ধনে অবিলম্বে এই হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD