1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

আক্কেলপুরে চুরির অভিযোগে মাইক্রোবাস চালক নিহত সুজন  ইউপি সদস্যসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২।             

  • প্রকাশিতঃ শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২০১ বার পঠিত

 

মোঃ শাহাবউদ্দিন ইসলাম আক্কেলপুর প্রতিনিধিঃ

 

জয়পুরহাটের আক্কেলপুরে টাকা চুরির অভিযোগে নির্যাতনের মাধ্যমে এক মাইক্রোবাস চালক সুজন মন্ডল (৩০) কে  হত্যার অভিযোগে ইউপিসদস্যসহ চার জনের নামে মামলা করেছেন নিহতের স্ত্রী। মামলার পর পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায়  নিহতের স্ত্রী মারুফা আকতার ইউপি সদস্য সেলিম হোসেন সহ চার জনের বিরুদ্ধে আক্কেলপুর থানায় মামলা করেছেন। মামলার পর আব্দুল কুদ্দুস ও তার স্ত্রী সোনা ভানুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের পাকুরডাড়িয়া গ্রামের আব্দুল কুদ্দুস (৪৫) ও  স্ত্রী সোনা ভানু (৩০)।

নিহত সুজন আক্কেলপুর উপজেলার কাশিড়া পুকুরপাড় গ্রামের বাসিন্দা ওসমান আলীর একমাত্র ছেলে। তিনি পেশায় একজন মাইক্রোবাস চালক।

মামলা সুত্রে জানা যায়, ১৭ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় গোপীনাথপুর ইউনিয়নের পাইকর ডারিয়া গ্রামে সুজনের খালু আব্দুল কুদ্দুসের বাড়িতে টাকা চুরির অভিযোগ তুলে তাকে মারধর করা হয়। পরে গোপিনাথপুর  ইউপি সদস্য সেলিম হোসেন জিজ্ঞাসাবাদের নামে তাকে কাশিড়া বাজার হাট অফিসে নিয়ে গিয়ে সারারাত দফায় দফায় নির্যাতন করে। সকালে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, মরদেহের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়না তদন্তের  রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। মামলায় এ পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD