1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

পোরশায় শহীদ শরিফ ওসমান হাদীর হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৭২ বার পঠিত

 

পোরশা (নওগাঁ), প্রতিনিধি:

ভারতীয় আধিপত্যবাদবিরোধী বীর শহীদ শরিফ ওসমান হাদী-এর হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও সকল আধিপত্যবাদ বন্ধের দাবিতে নওগাঁর পোরশা উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) বাদ জুমা নিতপুর কপালী মোড় থেকে শুরু হওয়া মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলটি আয়োজন করে পোরশা উপজেলার সর্বস্তরের ছাত্র-জনতা।

মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পোরশা উপজেলা শাখার সেক্রেটারি মোঃ শরিফুল ইসলাম। তিনি বলেন, শহীদ শরিফ ওসমান হাদীর রক্তের ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলন চলবে।

আলোচনা সভায়,ইসলামি আন্দোলন বাংলাদেশ পোরশা উপজেলা সভাপতি মোঃ হুজ্জাতুল্লাহ শেখ এবং এনসিপি পোরশা উপজেলা সভাপতি মোঃ গোলাম মোস্তফা অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পোরশা উপজেলা শাখার সহকারী সেক্রেটারি মোঃ ইয়াদুল হক, মোঃ নুর নবী, ইসলামি আন্দোলন বাংলাদেশ পোরশা উপজেলা শাখার নজরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD