1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

  • প্রকাশিতঃ রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৫২ বার পঠিত

 

পবা প্রতিনিধিঃ

আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে।

১৪ ডিসেম্বর (রবিবার) সকাল ৯টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সাকিব আনজুম চত্বরে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ফয়জার রহমান। উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের বিভাগীয় প্রধান, কো-অর্ডিনেটর, রেজিস্ট্রার, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর বক্তব্য প্রদান করেন প্রফেসর ড. মো. ফয়জার রহমান। তিনি বলেন, ‘ ১৪ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে বিজয়ের প্রাক্কালে বাঙালির বিজয় যখন অনিবার্য, তখন রাজাকার, আল-বদর বাহিনীর সহযোগিতায় পাকিস্তানি বাহিনী হত্যা করে বাংলাদেশের প্রথিতযশা বুদ্ধিজীবীদের; উদ্দেশ্য ছিল এ দেশকে চিরতরে পঙ্গু করে দেওয়া। বাংলাদেশের ইতিহাসে এ এক গভীর বেদনার অধ্যায়। এই নির্মম হত্যাকার মাধ্যমে দেশকে মেধাশূন্য করার অপচেষ্টা চালানো হয়েছিল।

তিনি আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের দেশপ্রেম, পেশাগত নিষ্ঠা ও মানবিক মূল্যবোধ অনুসরণ করে শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় পরিবার প্রতিশ্রুতিবদ্ধ।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD