1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

আরএমপি ডিবি’র অভিযানে ১০ বোতল নেশাজাতীয় বেরিকফসহ ১ ব্যক্তি গ্রেপ্তার।    

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৫ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহী মহানগরীর দামকুড়া থানার সোনাইকান্দি (পূর্বপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে ১০ বোতল নেশাজাতীয় বেরিকফসহ ১ জনকে গ্রেপ্তার করেছে আরএমপি’র গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তারকৃত ব্যক্তি মো: আমির চাঁদ (৩৩), রাজশাহী মহানগরীর দামকুড়া থানার সোনাইকান্দি (পূর্বপাড়া) এলাকার মো: হাবিবুর রহমানের ছেলে।

গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫ খ্রি.) রাত পৌনে ১১টায় পুলিশ পরিদর্শক মো: ইব্রাহিম খলিল ও পুলিশ পরিদর্শক মোস্তাক আহম্মেদের সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম কাশিয়াডাঙ্গা থানার গোলজার গুড়িপাড়া মোড় এলাকায় মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধার এবং চোরাচালান প্রতিরোধে দায়িত্ব পালন করছিলেন। এ সময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন, দামকুড়া থানার সোনাইকান্দি (পূর্বপাড়া) এলাকায় একজন ব্যক্তি নেশাজাতীয় বেরিকফ বিক্রি করছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের ঐ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আমির চাঁদ পালানোর চেষ্টা করলে ডিবি পুলিশের সদস্যরা তাকে আটক করতে সক্ষম হন। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে তার হাতে থাকা একটি ব্যাগে ১০ বোতল কোডিন ফসফেট ও ট্রিপ্রোলিডিন হাইড্রোক্লোরাইডযুক্ত বেরিকফ উদ্ধার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আমির চাঁদ স্বীকার করেন যে, সে বিক্রির উদ্দেশ্যে এসব নেশাজাতীয় মাদকদ্রব্য নিজের কাছে রেখেছিলেন এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদক ব্যাবসার সঙ্গে জড়িত। তার নামে আরএমপি’র বিভিন্ন থানায় একাধিক মামলা চলমান রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে দামকুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD