1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা উদ্ধার। রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম। রপ্তানির ২৬ গুণ আমদানি। বিজিবি কর্তৃক রাজশাহী’র চারঘাট সীমান্ত হতে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ।

রুয়েটে শিক্ষার্থীবান্ধব উদ্যোগ: নতুন ছয় স্টল চালু হচ্ছে আগামী ১ জানুয়ারি।    

  • প্রকাশিতঃ বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৮৩ বার পঠিত

 

মোঃ মাসউদ রহমান সৌরভ রুয়েট প্রতিনিধিঃ

 

শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি—সাশ্রয়ী, স্বাস্থ্যসম্মত খাবার এবং সহজলভ্য প্রিন্ট–স্টেশনারি সুবিধা—পূরণে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) প্রশাসন ক্যাম্পাসজুড়ে বড় ধরনের সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। ফুডকোর্ট আধুনিকায়ন, পরিষেবার মানোন্নয়ন এবং নতুন স্টল বরাদ্দের মাধ্যমে শিক্ষার্থীদের দৈনন্দিন প্রয়োজন পূরণে প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকে। এসব সুবিধার অংশ হিসেবে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে দুই বছরের জন্য ছয়টি স্টল কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

 

প্রশাসনের বরাদ্দ তালিকায় দেখা যায়, সেলিম হলের সামনে প্রিন্ট ও স্টেশনারি সেবার জন্য অনুমোদন পেয়েছে ‘সারা কম্পিউটার্স’। দীর্ঘদিন ধরে প্রিন্ট–ফটোকপির জন্য শিক্ষার্থীদের যে ভোগান্তি পোহাতে হতো, এই নতুন স্টল চালু হলে সেই ঘাটতি অনেকটাই পূরণ হবে বলে ছাত্রছাত্রীদের আশা।

 

 

অন্যদিকে খাবারের ক্ষেত্রেও বেশ কিছু উল্লেখযোগ্য প্রতিষ্ঠান নতুনভাবে অনুমোদন পেয়েছে। সেলিম হলের সামনের ক্যান্টিন ভবনে ‘বাংলা টিফিন’ এবং ভবনের পাশেই ‘সাগর টি স্টল অ্যান্ড জুস বার’ স্টল স্থাপনের অনুমতি পেয়েছে। বাংলা টিফিনের মাধ্যমে শিক্ষার্থীরা প্রতিদিনের সাশ্রয়ী রুটিন খাবার পাবেন, আর সাগর টি স্টল সরবরাহ করবে চা–কফি, জুসসহ হালকা নাস্তা। এ ছাড়াও ক্যাফেটেরিয়া সংস্কারের অংশ হিসেবে সেখানে বরাদ্দ দেওয়া হয়েছে ‘রাজশাহী ইনন’–কে, যারা রেস্টুরেন্ট–মানের খাবার পরিবেশন করবে।

 

 

বেলতলা এলাকায়—যা বর্তমানে শিক্ষার্থীদের অন্যতম আড্ডাস্থল—বরাদ্দ পেয়েছে আরও দুটি প্রতিষ্ঠান। এর মধ্যে ‘চারু আড্ডা’ ফাস্টফুডের জন্য এবং ‘লাইভ বাইট বেকারি অ্যান্ড ফাস্ট ফুড’ বেকারি ও ফাস্টফুড সেবার দায়িত্ব পাবে। এসব স্টল চালু হলে বেলতলা এলাকার দীর্ঘদিনের খাবার–সংক্রান্ত সীমাবদ্ধতা কাটিয়ে শিক্ষার্থীরা আরও বৈচিত্র্যময় ও মানসম্মত খাবার উপভোগ করতে পারবেন।

 

 

ফুডকোর্ট সংস্কারের পাশাপাশি খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। প্রশাসনের নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে সম্প্রতি অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের দায়ে একটি স্টলকে জরিমানা করা হয়। প্রশাসন জানিয়েছে, রান্নাঘরের পরিষ্কার–পরিচ্ছন্নতা, নিরাপদ পানি ব্যবহার, খাবার সংরক্ষণ এবং কর্মীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি—এসব বিষয় কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে। ভবিষ্যতে কোনো অনিয়ম পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

 

 

রুয়েট শিক্ষার্থীরা মনে করছেন, নতুন এসব স্টল চালু ও ফুডকোর্ট আধুনিকায়নের ফলে বহুদিনের খাবার সংকট ও স্টেশনারি সেবার অসুবিধা অনেকটাই দূর হবে। অন্যদিকে প্রশাসন জানায়, বড় পরিসরে ক্যাম্পাস সংস্কারের এই উদ্যোগ রুয়েটে একটি আধুনিক, নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD