1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা উদ্ধার। রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম। রপ্তানির ২৬ গুণ আমদানি। বিজিবি কর্তৃক রাজশাহী’র চারঘাট সীমান্ত হতে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ।

জয়পুরহাটে নাঈম (৫) হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেছেন নবাগত পুলিশ সুপার মিনা মাহমুদা।             

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৩০ বার পঠিত

 

মোঃ শাহাবউদ্দিন ইসলাম আক্কেলপুর প্রতিনিধিঃ

 

জয়পুরহাটের আক্কেলপুরে নাঈম (৫) হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেছেন জয়পুরহাট জেলার নবাগত পুলিশ সুপার মিনা মাহমুদা, বিপিএম,পিপিএম। সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৩ টায় তিনি সরেজমিনে উপজেলার তিলকপুর ইউনিয়নের গিলাকুড়ি গ্রামে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মামলার অগ্রগতি ও তদন্ত কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে তিনি তদন্ত কার্যক্রম আরও জোরদার ও পেশাদারভাবে পরিচালনার নির্দেশনা দেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার মিনা মাহমুদা। স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং তাদের আশ্বস্ত করেন যে, ন্যায়বিচার প্রতিষ্ঠায় পুলিশ প্রশাসনের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফ হোসেন, আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) মোমিনুল ইসলাম, থানার উপ-পরিদর্শক গনেশ চন্দ্র রায়সহ সঙ্গীয় ফোর্স।

পুলিশ সুপার মিনা মাহমুদা বলেন, গতকাল আক্কেলপুরে একটি শিশু হত্যা হয়। এ বিষয়ে মামলা দায়ের হয়েছে। আমরা হত্যার ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে নিবিরভাবে তদন্ত করছি।  অচিরেই এই হত্যার রহস্য উদঘাটন হবে। এই ঘটনায় তার সৎ মাকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষ আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য: গত রবিবার সকাল ১১ টায় আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের গিলাকুড়ি গ্রামে পাঁচ বছরের এক শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠে তার সৎ মায়ের বিরুদ্ধে। পরে স্থানীয়রা অভিযুক্ত সৎ মা জাহানারা বেগমকে আটক করে পুলিশে হস্তান্তর করে। এঘটনায় থানায় একটা হত্যা মামলা দায়ের হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD