1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
“শহীদ জিয়া স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন আলোড়ন সুপার নাইন” সুজানগরের মথুরাপুরে পুলিশের চিরুনি অভিযান, মহিলাসহ গ্রেফতার ১১ আদমদীঘির সান্তাহারে চিহ্নিত মাদক কারবারি গাঁজাসহ গ্রেপ্তার রায়পুরে গৃহবধু কে গ্রাম পুলিশ কর্তৃক উত্যক্তের প্রতিবাদ করায় চাচা শ্বশুর কে মারধর রাজশাহী পলিটেকনিকে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে ‘বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বাগমারায় যুবদল নেতার বিরুদ্ধে ডিশ ব্যবসা দখলের অভিযোগ ভুক্তভোগী নারীর: সংবাদ সম্মেলন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ত্রাণ: আজিজনগরে ২০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে বিতরণ রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিক হোসেন শুভর দাফন সম্পন্ন রাজশাহীতে ‘ইয়োর জার্নি টু হিলিং ইন চায়না’ শীর্ষক সেমিনার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত পুলিশ কমিশনার মহোদয়ের সভাপতিত্বে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত 

  • প্রকাশিতঃ সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ২২৯ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

আজ সোমবার (০১ ডিসেম্বর ২০২৫ খ্রি:) বিকেল ৩ টায় রাজশাহী জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আরএমপি’র নবনিযুক্ত পুলিশ কমিশনার ড. মো: জিল্‌লুর রহমান মহোদয়।

সভায় উপস্থিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ তাঁদের সামগ্রিক সমস্যা ও কল্যাণ সংক্রান্ত বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন। পুলিশ কমিশনার মহোদয় সকল প্রস্তাব মনোযোগ দিয়ে শোনেন এবং প্রতিটি বিষয় গুরুত্বের সাথে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।

নবনিযুক্ত পুলিশ কমিশনার মহোদয় আরএমপি’র সদস্যদের সার্বিক কল্যাণ ও পেশাগত মানোন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি সহকর্মীসহ জনসাধারণের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করা, ড্রেস রুলস্ অনুযায়ী পোশাক পরিধান করা, নিয়মিত খেলাধুলার মাধ্যমে শারীরিক সক্ষমতা বৃদ্ধি, আত্ম-উন্নয়নে মনোযোগী হওয়া এবং নীতি নৈতিকতা চর্চার বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন সততা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখলে পুলিশের কর্মদক্ষতা বাড়বে এবং বাহিনীর ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। এছাড়া মহানগরীর সর্বস্তরের জনসাধারণের সেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে কার্যকরভাবে দায়িত্ব পালন করার নির্দেশনা দেন।

সভায় আরও উপস্থিত ছিলেন আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব নাজমুল হাসান, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএমসহ আরএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD