1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা উদ্ধার। রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম। রপ্তানির ২৬ গুণ আমদানি। বিজিবি কর্তৃক রাজশাহী’র চারঘাট সীমান্ত হতে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৩তম পুলিশ কমিশনার হিসেবে ড. মো: জিল্‌লুর রহমান মহোদয়ের যোগদান।   

  • প্রকাশিতঃ রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ২৪৩ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

আজ রবিবার (৩০ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৩তম পুলিশ কমিশনার হিসেবে ড. মো: জিল্‌লুর রহমান মহোদয় যোগদান করেছেন। ইতোপূর্বে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হিসেবে দায়িত্বরত ছিলেন।

ড. মো: জিল্‌লুর রহমান ১৯৭৩ সালে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় জন্ম গ্রহন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের Public Administration থেকে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। অতি সম্প্রতি তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (BUP) থেকে PhD. ডিগ্রি অর্জন করেন। তার গবেষণার শিরোনাম ছিল: “POLICING AND PROTECTION OF ROHINGYAS IN COX’S BAZAR CAMPS: EXPLORING SECURITY CHALLENGES AND EFFECTIVE POLICING.”

তিনি ১৮ তম BCS এর মাধ্যমে ১৯৯৯ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন এবং তখন থেকে বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন।

২০০৮ সালের এপ্রিল থেকে ২০০৯ সালের এপ্রিল পর্যন্ত তিনি জাতিসংঘের সুদান মিশন (UNMISS) এ পার্সোনেল অফিসার, লজিস্টিক অফিসার এবং Station Commander হিসেবে কর্মরত ছিলেন। এই সময় তিনি নিরাপত্তা পরিকল্পনা ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ২০১৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি United Nations Hybrid Mission In Darfur (UNAMID) এ Station Commander হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে তিনি বিশেষভাবে নিরাপত্তা ঝুঁকিপূর্ণ এলাকা নিয়ে গবেষণা করে পূর্ব প্রস্তুতি ও পূর্ব সতর্কতামূলক তথ্য সংগ্রহ করেন। নিরাপত্তা হুমকি ও ঝুঁকি মূল্যায়ন করে নিরাপত্তা ঝুঁকি ব্যবস্থাপনার পরিকল্পনা প্রণয়ন করেন। এছাড়াও, তিনি নিয়মিত বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন, যার মধ্যে রয়েছে নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন, নিরাপত্তা ঝুঁকি ব্যবস্থাপনা, সক্ষমতা বৃদ্ধি এবং সহকর্মীদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য উপযোগী পরিকল্পনা প্রণয়ন করেন। তার পুরো ক্যারিয়ার জুড়ে তিনি দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বহুমাত্রিক প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তিনি দেশ-বিদেশের বিভিন্ন জায়গা হতে প্রশিক্ষণ গ্রহণ করেছেন যার মধ্যে রয়েছে- জাতিসংঘের বিভিন্ন সংস্থা, জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, বাংলাদেশ পুলিশের বিভিন্ন প্রশিক্ষন কেন্দ্র ইত্যাদি। তিনি ২০০৯ সালে Un Peace-Keeping Mission UNMISS (SUDAN) থেকে এবং ২০১৩ সালে UNAMID (DARFUR) থেকে United Nations Medal দ্বারা সম্মানিত হন।

তিনি বিভিন্ন প্রফেশনাল নেটওয়ার্ক এবং সংগঠনে সক্রিয়, যেমন:

Member of the Public Administration Alumni Association

Member of the Bangladesh Civil Service Association (18th Batch).

Member of the Bangladesh Civil service (Police) Association etc.

তিনি তার সুদীর্ঘ কর্মজীবনে SSF (স্পেশাল সিকিউরিটি ফোর্স), ট্যুরিস্ট পুলিশ, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), RAB, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক), DMPসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন।

অদ্য তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৩তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। রাজশাহী মহানগরীর সম্মানিত নাগরিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা সমুন্নত রাখা এবং একটি নিরাপদ শহর গড়ে তোলা তার অঙ্গীকার। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি রাজশাহীর সম্মানিত নাগরিক সমাজ, গণমাধ্যম ও প্রশাসনসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD