
ইমদাদুল হক রানা, রাজবাড়ী :
রাজবাড়ীর কালুখালী উপজেলায় “রাজবাড়ী সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে”,র প্রধান সড়ক নির্মাণ শুরু : স্বপ্নের শিক্ষাপ্রতিষ্ঠানকে কেন্দ্র করে জেগে উঠছে নতুন সম্ভাবনা দ্রুতগতিতে এগিয়ে চলছে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রাজবাড়ীর নির্মাণকাজ। মঙ্গলবার ২৪ নভেম্বর, আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে প্রতিষ্ঠানের সামনের প্রধান সড়ক নির্মাণ। বহু প্রত্যাশার এই শিক্ষাপ্রতিষ্ঠানকে কেন্দ্র করে পুরো জনপদে বইছে নতুন উদ্দীপনা।
এ অঞ্চলের দীর্ঘদিনের শিক্ষা–অবকাঠামো উন্নয়নের স্বপ্ন যেন বাস্তবে রূপ নিতে শুরু করেছে। কালুখালীর মতো একটি উপজেলায়, যেখানে টেস্ট পরীক্ষায় ৯৫ শতাংশ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার মতো ভয়াবহ বাস্তবতা রয়েছে, সেখানে আধুনিক মানের স্কুল-কলেজ স্থাপন স্থানীয়দের কাছে আশার নতুন আলো হয়ে উঠেছে।
সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রাজবাড়ীতে শিশুরা শৃঙ্খলা, নীতি-নৈতিকতা, সম্মান-শ্রদ্ধার পাশাপাশি শিখবে সততা, দায়িত্ববোধ, পরিশ্রম, সময়ানুবর্তিতা, দেশপ্রেম, বিজ্ঞানমনস্কতা, যুক্তিবোধ, নেতৃত্বগুণ, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতা। শিক্ষা ও চরিত্র গঠনের এমন পরিবেশ নতুন প্রজন্মকে খারাপ সঙ্গ, অসৎ পথ, মাদকাসক্তিসহ যেকোনো নৈতিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন অভিভাবকরা।
প্রতিষ্ঠানটি চালু হলে একদিকে যেমন উন্নত শিক্ষার সুযোগ সৃষ্টি হবে, অন্যদিকে বৃদ্ধি পাবে ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থান। আশপাশের এলাকায় জমে উঠবে নতুন অর্থনৈতিক প্রাণচাঞ্চল্য। স্থানীয়রা বলছেন, এই শিক্ষাপ্রতিষ্ঠানকে ঘিরে গড়ে উঠবে একটি সম্পূর্ণ শিক্ষাবান্ধব আধুনিক নগরায়ন।
মেজর জেনা: জে এম ইমদাদুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল জিওসি ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার যশোর (জিওসি)
এরিয়া এ প্রকল্পের সিদ্ধান্ত ও অবস্থান নির্ধারণ প্রসঙ্গে বলেছিলেন,“যা যা ঘটেছে, ইতিহাস ঠিক সেভাবেই লেখা হবে।”তারই ধারাবাহিকতায় কালুখালীর মানুষ আজ প্রত্যক্ষ করছে একটি বড় স্বপ্নের সূচনা একটি জনপদের ভবিষ্যৎ স্বপ্ন নির্মাণের বাস্তব ইতিহাস।
প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণে আসা কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা “মহুয়া আফরোজ” বলেন, “আজকের এই রাস্তা নির্মাণের উদ্বোধন শুধু একটি কাজের সূচনা নয়, বরং একটি নতুন যুগ তথা নতুন শতাব্দীর সূচনা। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটি নিরাপদ, আধুনিক ও মূল্যবোধ–সমৃদ্ধ শিক্ষার পরিবেশ তৈরি করে যাচ্ছি।মহান সৃষ্টি কর্তা যেন আমাদের মহৎ উদ্দেশ বাস্তবায়ন সফল করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া আফরোজ, অফিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে ব্যাক্ত করেছেন। ”ইতিহাসের পাতায় লেখা থাকবে একটি বড় স্বপ্নের যাত্রা, একটি জনপদের ভবিষ্যৎ নির্মাণের গল্প। একদিন এই প্রতিষ্ঠানই হয়ে উঠবে উন্নত সমাজ, শিক্ষিত প্রজন্ম ও সমৃদ্ধ কালুখালীর ইতিহাসের গর্বিত সাক্ষী। আর আমি—এই সূচনার মুহূর্তে দাঁড়িয়ে—গেঁথে নিলাম চিরজীবন ভালো লাগার মতো এক স্মৃতি।।”
এই মহামুহূর্তের সাক্ষী হয়ে দাঁড়িয়ে অনেকে নিজের ভেতরে জমা রাখছেন এক অনির্বচনীয় ভালো লাগা—একটি স্বপ্নের প্রতিষ্ঠানের জন্মলগ্নের স্মৃতি।
শিক্ষা–উন্নয়ন, সামাজিক মূল্যবোধ, অর্থনৈতিক সম্ভাবনা ও আধুনিকতার আলোয় আগামী দিনগুলোতে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রাজবাড়ী হয়ে উঠবে সমৃদ্ধ কালুখালীর গর্বিত ইতিহাসের অন্যতম ভিত্তি—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।