1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে বাগেরহাটের উপকূলজুড়ে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত চাহিদা অনুযায়ী ফসল উৎপাদনে জিওগ্রাফিক ম্যাপ তৈরি করছে সরকার: মীর শাহে আলম গাইবান্ধা জামায়াতের নতুন আমীর আব্দুল করিম এমপি, সেক্রেটারি রোকনুজ্জামান জাইকার আমন্ত্রণে জাপান যাচ্ছেন হাইমচরের দুই প্রধান শিক্ষক মাদারীপুরে স্বর্ণের দুল ছিনতাইয়ে বাধা দেওয়ায় বৃদ্ধাকে মুগুর দিয়ে পিটিয়ে হত্যা, কান-নাক কেটে স্বর্ণ লুট চাঁদপুরে টানা বর্ষণে জনজীবন বিপর্যস্ত, কাদাপানিতে দুর্ভোগ সেনবাগে ৪৮ বোতল বিদেশি মদ ও ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২, সিএনজি জব্দ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে লক্ষ্মীপুরে বৃষ্টি উপেক্ষা করে ছাত্র দলের শোডাউন তারেক রহমানের জন্মদিনে ধর্মমন্ত্রীর উদ্যোগে মুরাদনগরে রোগী, এতিম ও অসহায়দের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল কুমিল্লার ১৫১ ইউপিতে পাঁচ ধাপে নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি

তানোরে পাচারকালে ৬০ বস্তা সার জব্দ।   

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ২০৩ বার পঠিত

 

মোঃ আজিজুর রহমান তানোর প্রতিনিধি , রাজশাহীঃ

 

রাজশাহীর তানোরের সীমান্তবর্তী নওগাঁর মান্দা দেলুয়াবাড়ি এলাকা থেকে  তানোর উপজেলার তালন্দ বাজারে পাচারকালে ৬০ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে তানোর-দেলুয়াবাড়ি রাস্তার মান্দার ভারশোঁ ইউনিয়ন পরিষদ (ইউপি) মোড় এলাকা থেকে সেনাবাহিনীর সহায়তায় সারগুলো জব্দ করে স্থানীয় প্রশাসন।  এদিকে স্থানীয় কৃষকেরা সার পাচারের সঙ্গে জড়িত ডিলার আশরাফ আলীর লাইসেন্স বাতিল ও  দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। তারা বলেন,এই ডিলার দীর্ঘদিন যাবত সার পাচার করে আসছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার দুপুরে দেলুয়াবাড়ি বাজার থেকে তিনটি ভটভটিতে ৪০ বস্তা এমওপি এবং ২০ বস্তা টিএসপি সার লোড দিয়ে রাজশাহীর তানোর উপজেলার তালন্দ বাজার এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। সারগুলো পাচার হচ্ছে এমন সন্দেহে স্থানীয় প্রশাসনকে খবর দেওয়া হয়। পরে সেনাবাহিনীর সহায়তায় তানোর-দেলুয়াবাড়ি রাস্তার ভারশোঁ মোড় এলাকায় অভিযান চালিয়ে সারগুলো জব্দ করা হয়।

ভটভটির চালক শাহিন আলম বলেন, সারগুলো হোসনপুর এলাকার কৃষক ওবাইদুল হক দেলুয়াবাড়ি বাজারের বিসিআইসি ডিলার আশরাফ ট্রেডার্স ও খুচরা ব্যবসায়ী রবিনের কাছ থেকে কিনে নেন। সেগুলো তালন্দ বাজার এলাকায় নিয়ে যাওয়ার জন্য তাদের তিনটি ভটভটি ভাড়া করেন কৃষক ওবাইদুল হক। পথে ভারশোঁ এলাকায় সেগুলো আটক করে সেনাবাহিনী ও প্রশাসন।

এবিষয়ে মান্দা উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন বলেন, সারগুলো রাজশাহীর তানোর এলাকায় পাচার করা হচ্ছিল এমন সংবাদে সেনাবাহিনী ও এসিল্যাণ্ডের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে জব্দ করা ৪০ বস্তা এমওপি ও ২০ টিএসপি সার কুসুম্বা ইউনিয়ন পরিষদের জিম্মায় রাখা হয়েছে। তদন্ত করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ বলেন, জব্দকৃত সারগুলো কৃষি কর্মকর্তার হেফাজতে দেওয়া হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে স্থানীয়রা বলেন,সারগুলো তো উড়ে আসেনি, তাই তদন্ত করে সার পাচারের সঙ্গে জড়িত ডিলারের লাইসেন্স বাতিল করা হোক।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD