1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনামঃ
বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা বাগমারায় বিএনপির দুই নেতাকে মারধর করল বখাটেরা পাহাড়পুর বৌদ্ধবিহারে চীনা পর্যটককে হেনস্তা ও ভিডিও ভাইরালের ঘটনায় যুবক আটক! প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে গ্রেপ্তার সাংবাদিকের জামিন।

আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সাভারে বিএনপি’র বিক্ষোভ

  • প্রকাশিতঃ রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ২৮৫ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার খায়রুল ইসলাম অভি সাভারঃ

মানবতাবিরোধী অপরাধের মামলার রায়কে ঘিরে নাশকতা ঠেকাতে ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান নিয়েছে বিএনপি নেতা খোরশেদ আলমের নেতৃত্বে নেতা কর্মীরা। মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েকজনের বিরুদ্ধে আগামীকাল রায় ঘোষণার কথা থাকাকে কেন্দ্র করে সাভারের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। রবিবার সন্ধ্যার পর থেকে খোরশেদ আলমের নেতৃত্বে ঢাকা–আরিচা মহা সড়কে অবস্থান নেয় ঢাকা জেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী।

ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর লায়ন মো. খোরশেদ আলমের নেতৃত্বে বিশাল শোডাউন ঘিরে পুরো এলাকাজুড়ে সৃষ্টি হয় উত্তেজনা ও তৎপরতা।সন্ধ্যার পর থেকেই সাভার থানা বাসস্ট্যান্ড, রাজফুলবাড়িয়া, হেমায়েতপুর, আমিনবাজার পর্যন্ত মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেন নেতা কর্মীরা। এসময় খোরশেদ আলমের নেতৃত্বে বিশাল মিছিল সাভারের বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করে স্লোগানে মুখরিত করে তোলে পুরো মহাসড়ক।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের দাবি— দেশের মানুষ ন্যায়বিচার, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফেরত পেতে আজ রাস্তায় নেমেছে। স্লোগানে স্লোগানে পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে।অবস্থান কর্মসূচীর সময় সংক্ষিপ্ত বক্তব্যে লায়ন মো. খোরশেদ আলম বলেন, “দেশের মানুষ আজ ন্যায়বিচার চায়, গণতন্ত্র চায়। মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার বিচার দেখতে চায় বাংলাদেশের সাধারণ জনগণ। সাধারণ মানুষ সহ আমরা শেখ হাসিনার ফাঁসি চাই। আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় থেকে জনগণের অধিকার হরণ করেছে।”

তিনি আরও বলেন,“আগামীকালকের রায় দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। শেখ হাসিনা ও তার দলের যারা মানবতা বিরোধী অপরাধ করেছে— তাদের দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

ঢাকা–আরিচা মহাসড়কজুড়ে রাতভর অবস্থানের ঘোষণা দিয়েছে আন্দোলনরত নেতাকর্মীরা।এদিকে রায়কে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি পেয়েছে। আশপাশের এলাকায় নজরদারি, টহল ও চেকপোস্ট বসানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD