1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনামঃ
বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা বাগমারায় বিএনপির দুই নেতাকে মারধর করল বখাটেরা পাহাড়পুর বৌদ্ধবিহারে চীনা পর্যটককে হেনস্তা ও ভিডিও ভাইরালের ঘটনায় যুবক আটক! প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে গ্রেপ্তার সাংবাদিকের জামিন।

কাশিয়ানীতে কর্মরত সকল সাংবাদিকদের সাথে বিএনপির মনোনীত প্রার্থী সেলিমুজ্জামানের মতবিনিময় ও আলোচনা সভা।

  • প্রকাশিতঃ শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৭৪ বার পঠিত

 

গোপালগঞ্জ কাশিয়ানী বিশেষ প্রতিনিধিঃ সাইফুল হাসানঃ

গোপালগঞ্জ -১ (কাশিয়ানী -মুকসুদপুর) আসনের জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রীর্থী ও জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

শনিবার (১৫ নভেম্বর ) সকাল ১১ টায় কাশিয়ানী উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলায় বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে মতবিনিময় করেন।

এসময় সেলিমুজ্জামান সাংবাদিকদের নিয়ে তার রাজনৈতিক জীবনের বিস্তারিত তুলে ধরার পাশাপাশি আগামীতে তার বিভিন্ন কর্মপরিকল্পনা তুলে ধরেন। এসময় তিনি দেশের সার্বিক পরিস্থিতি ও চলমান রাজনীতি নিয়ে আলোচনার পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সেলিমুজ্জামান সেলিম বলেন,
দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে দ্রুত সকলকে সুসংগঠিত থাকা জরুরি। দল যাকে উপযুক্ত মনে করেছে তাকেই মনোনয়ন দিয়েছে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করব। আপনারা গণমাধ্যম কর্মীরাও যেন সবাইকে সমান চোখে দেখেন এটাই আমাদের প্রত্যাশা। আমি আশাবাদী যে বিএনপি একজন যোগ্য ব্যক্তিকেই মনোনয়ন দিয়েছে।

এছাড়াও সেলিমুজ্জামান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে গোপালগঞ্জ ১ (কাশিয়ানী- মুকসুদপুর) আসন থেকে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন পেয়েছেন।

পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশনায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহবান জানিয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করেন।

এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার প্রায় ৫০ জন সাংবাদিক ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD