1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা বাগমারায় বিএনপির দুই নেতাকে মারধর করল বখাটেরা

ভবন নির্মাণে দীর্ঘসূত্রতা, আড়াই বছর ধরে অস্বাস্থ্যকর পরিবেশে পাঠদান চলছে থানচির নারিকেল পাড়া প্রাথমিক বিদ্যালয়ে।

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

 

থানচি (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানের থানচি উপজেলার নারিকেল পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা আড়াই বছর ধরে অস্বাস্থ্যকর পরিবেশে কষ্টের মধ্যেই পাঠগ্রহণ করছে। বিদ্যালয় ভবনের নির্মাণ কাজ দীর্ঘদিন ধরে চলমান থাকায় শিক্ষক-শিক্ষার্থীরা অস্থায়ী জায়গায় পাঠদান চালিয়ে যেতে বাধ্য হচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের পুরনো স্কুল ভেঙে নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয় প্রায় আড়াই বছর আগে। ২২-২৩ অর্থ সালে নির্মাণ কাজ শুরু হয়ে ২৩-২৪ অর্থ সালে শেষ হয়ে যাওয়ার কথা থাকলেও ২৫-২৬ অর্থ সালেও স্কুল ভবন নির্মাণ কাজ শেষ হয়নি। কিন্তু নির্মাণকাজের ধীরগতির কারণে এখনো তা সম্পন্ন হয়নি। ফলে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা অস্বাস্থ্যকর ও দুষিত পরিবেশে ক্লাস করছে। রোদ-বৃষ্টি কিংবা শীত—সব ঋতুতেই শিশুদের এই দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উসাইশুয়ে মারমা জানান, দীর্ঘদিন ধরে ভবন নির্মাণ কাজ অসম্পূর্ণ থাকায় পাঠদানের পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বৃষ্টি হলেই ক্লাস বন্ধ রাখতে হয়, রোদে শিশুরা কষ্ট পায়। পড়াশোনার আগ্রহ হারিয়ে ফেলছে অনেক শিক্ষার্থীর।

অভিভাবকরা জানান, শিক্ষার্থীদের এভাবে অস্বাস্থ্যকর পরিবেশে পড়াশোনা করা অত্যন্ত কষ্টকর ও ঝুঁকিপূর্ণ। দ্রুত ভবন নির্মাণ সম্পন্ন করে বিদ্যালয়টি চালু করার দাবি জানিয়েছেন তারা।

এই নিয়ে উপজেলা শিক্ষা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোনা মিত্র চাকমা জানান, নির্মাণ কাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাগিদ দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, অচিরেই শিক্ষার্থীরা নতুন ভবনে পাঠগ্রহণ করতে পারবে।

দ্রুত পদক্ষেপ না নিলে থানচির নারিকেল পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান ও উপস্থিতি আরও হ্রাস পাওয়ার আশঙ্কা করছে এলাকাবাসীর।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD