1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা বাগমারায় বিএনপির দুই নেতাকে মারধর করল বখাটেরা পাহাড়পুর বৌদ্ধবিহারে চীনা পর্যটককে হেনস্তা ও ভিডিও ভাইরালের ঘটনায় যুবক আটক!

মেহেরপুরে পদ্মফুল তুলতে গিয়ে একই পরিবারের চার শিশুর মৃত্যু

  • প্রকাশিতঃ সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১১০ বার পঠিত

 

মেহেরপুর থেকেঃ

মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে পদ্মফুল তুলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
‎০৯/১১/২৫ রবিবার দুপুরে সদর উপজেলার মসুরিভাজা বিল এলাকায় এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

‎নিহত চার শিশু হলো—রাজনগর গ্রামের মজিবর রহমান ও শাহারুল ইসলামের মেয়ে ফাতেমা (১৪), মিম (১৪), আফিয়া (১০) এবং আলসিয়া (১০)। ফাতেমা ও মিম অষ্টম শ্রেণির এবং আফিয়া ও আলসিয়া চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

‎এই দুঃখজনক ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান। তিনি দলীয় সিনিয়র নেতৃবৃন্দসহ নিহত শিশুদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন ও সান্ত্বনা প্রদান করেন।

‎অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, একই পরিবারের চারটি শিশুর মৃত্যু শুধু ওই পরিবারের জন্য নয়, পুরো এলাকার জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা বিএনপির পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহর কাছে দোয়া করছি—আল্লাহ যেন নিষ্পাপ শিশুদের জান্নাত নসিব করেন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দান করেন।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD