1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিজয় পতাকা বাংলাদেশের দাবি প্রত্যাখ্যান ভারতের সাভারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ সালাউদ্দিন বাবু রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কর্তৃক মাদকবিরোধী অভিযানে ৪ জন আটক।    রাজশাহী ওয়াসার সাথে রাসিক প্রশাসকের সভা অনুষ্ঠিত ব্যানার-পোস্টার অপসারণ ও ফুটপাত দখল মুক্তকরণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক। পাহাড়ের গ্রামে গ্রামে প্রাক বড়দিন উদযাপন। রাসিকের উদ্যোগে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত।   নড়াইলে শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন

মতলুবর স্যারের পাঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৯২ বার পঠিত

সাবিত রিজওয়ানঃ

“ভুল করা অপরাধ নয়, চেষ্টা না করা অপরাধ।” কে এই বাণীটির লেখক আমি জানি না। তবে কেউ যদি পরীক্ষায় ব্যর্থ হতো, তাহলে মতলুবর স্যারের কণ্ঠে এটি উচ্চারিত হতো। মানুষ ভুলের উর্ধ্বে নয়। ভুল একটি তরোয়ালের মতো—তোমার বা আমার জীবন শেষ করে দিতে পারে, কিন্তু আমাদের সতর্ক হতে হবে। ভুল থেকেও আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, নয়তো কঠিন সময় মোকাবিলা করা সম্ভব হবে না।

মনে হচ্ছে, এইতো কিছুদিন আগে স্যারের ক্লাস করলাম। তিনি আমাদের গণিত ও রসায়ন পড়াতেন। তিনি শুধু অঙ্ক বা সমীকরণ শেখাতেন না, শিখাতেন জীবনের হিসাবও। অঙ্ক, সূত্র শুধু অক্ষর বা সংখ্যা নয়; জীবনেও তাদের মতো নিয়ম আছে।

স্যার আমাদের স্নেহ করতেন। বলতেন,“তোমরাই আগামীর ভবিষ্যৎ, তবে তোমরা এমন ভবিষ্যৎ গড়ো, যে ভবিষ্যতে ঐক্যতা থাকবে, অন্ধকার সমাজ আলোকিত হবে।”

মতলুবর স্যার শুধু শিক্ষক নন, তিনি একজন পথপ্রদর্শকও। আজ আমরা কলেজ জীবনে প্রবেশ করেছি। হয়তো আগের মতো স্যারের সঙ্গে প্রতিদিনের যোগাযোগ হবে না, কিন্তু তাঁর শেখানো পথ আমরা এখনও অবলম্বন করি।
যখনই হতাশা বা দ্বিধায় ভুগি, স্যারের কণ্ঠে উচ্চারিত সেই বাণী এখনো কানে বাজে “চেষ্টা না করা অপরাধ।”

স্যার, আপনাকে কেবল শ্রদ্ধা জানানোই ছাড়া আর কিছু দিতে পারলাম না।
স্কুল জীবনের কোনো ভুলত্রুটি থাকলে, অনুগ্রহ করে ক্ষমা করে দেবেন। আপনার সদয় মধুর হাসি সব সময় আমার মনে থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD