
আবদুল হামিদ চকরিয়া উপজেলা প্রতিনিধিঃ
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন শিশু ও চারজন নারী রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টায় ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনা ক্যাম্পের দক্ষিণে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান থেকে জানা যায়, চট্টগ্রামমুখী মারছা পরিবহণের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে কক্সবাজারগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। আহত হয় দু’জন। পুলিশ দুটি গাড়িই জব্দ করেছে। তবে দুর্ঘটনার পরপরই বাস ও মাইক্রোবাসের চালকরা পালিয়ে যান।
এদিকে দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।