1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

আরএমপিতে নির্বাচনি দায়িত্ব সুষ্ঠভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কোর্স (৪র্থ পর্যায়ের ৭ম ব্যাচ) উদ্বোধন করলেন পুলিশ কমিশনার মহোদয়। 

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১৭৪ বার পঠিত

 

রাজশাহী ব্যুরো

 

থাকবে পুলিশ জনপদে, ভোট দিবেন নিরাপদে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রেনিং স্কুলের আয়োজনে শুরু হয়েছে নির্বাচনি দায়িত্ব সঠিকভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কোর্স (৪র্থ পর্যায়ের ৭ম ব্যাচ)।

আজ মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫) সকাল ৯টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্সের পিওএম সভাকক্ষে নির্বাচনি প্রশিক্ষণ কেন্দ্র-১ ও ২ এর উদ্বোধন করেন আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয়।

পুলিশ কমিশনার মহোদয় বলেন, দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের দক্ষতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব আরও বৃদ্ধি করতেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষার মূল দায়িত্ব পুলিশের, আর অন্যান্য বাহিনী সহায়ক ভূমিকা পালন করবে। তাই পুলিশ বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যকে হতে হবে আরও সচেতন, দায়িত্বশীল এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় দক্ষ। তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণকে একটি শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়া, বাংলাদেশ পুলিশের অন্যতম প্রধান লক্ষ্য। তিনি প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে অংশগ্রহণকারীদের আহ্বান জানান যেন তারা দায়িত্ববোধ, মনোযোগ ও আন্তরিকতার সঙ্গে প্রশিক্ষণ সম্পন্ন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব নাজমুল হাসান, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (ফোর্স) জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান; উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড প্রসিকিউশন) জনাব মো: গোলাম রাব্বানী শেখ, পিপিএম (বার)সহ আরএমপি’র অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD