1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

রুমায় দশ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার।

  • প্রকাশিতঃ রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৫৪ বার পঠিত

 

থানচি (বান্দরবান) প্রতিনিধিঃ

দীর্ঘদিন পলাতক থাকা অস্ত্র আইনের মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি যিশুরাং ত্রিপুরাকে (৩৮) অবশেষে গ্রেফতার করেছে থানচি থানা পুলিশ।
শনিবার (২৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় থানচি উপজেলার বলিবাজার এলাকায় এসআই এজাজ আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত যিশুরাং ত্রিপুরা বান্দরবানে রুমা উপজেলায় ৪নং গ্যালাংগা ইউনিয়নের ১নং ওয়ার্ডের রামদু পাড়ার মানলা ত্রিপুরার পুত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, যিশুরাম বিরুদ্ধে রুমা থানায় ২০০৫ সালের ৯ সেপ্টেম্বর অস্ত্র আইন ১৮৭৮ এর ১৯(এ) ধারায় মামলা দায়ের করা হয়। যার মামলা নং ০২/০৫।
মামলাটি বিশেষ ট্রাইব্যুনাল নং ৭৮/০৫ ও জিআর নং ১৭৯/০৫ হিসেবে বিচারাধীন ছিল।
আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড প্রদান করলে সে পলাতক ছিল দীর্ঘদিন।

গ্রেফতারের পর পুলিশ তাকে বলিবাজার থেকে সরাসরি বান্দরবান বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে।
থানচি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন মজুমদার জানিয়েছেন, পরবর্তীতেও পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD