1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

ভূঞাপুরে নিকরাইল ইউপি সাবেক চেয়ারম্যানের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন।

  • প্রকাশিতঃ সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১১০ বার পঠিত

 

মো:ফারুক আহমেদ( টাঙ্গাইল)

টাঙ্গাইলের ভূঞাপুরে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাসুদুল হক মাসুদকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার নেংরাবাজার জাহাজমারা ঘাট সংলগ্ন যমুনা সেতু আঞ্চলিক সড়কে স্থানীয় বিএনপি ও সাধারণ মানুষের যৌথ আয়োজনে এ মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নিকরাইল ইউনিয়নের বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মাসুদুল হক মাসুদ প্রশাসনের কাছে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবির একটি ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগ দিয়েছেন। তারা এই অভিযোগকে হয়রানিমূলক আখ্যা দিয়ে সাবেক চেয়ারম্যানের গ্রেপ্তার ও নেতা-কর্মীদের হয়রানি বন্ধের দাবি জানান। বক্তারা সতর্ক করে বলেন, তাদের দাবি না মানলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি হাতে নেওয়া হবে। অন্যদিকে, মাসুদুল হক মাসুদের পক্ষ থেকে জানা যায়, ‘সরকার পতনের পর’ বালুর ঘাট দখলের চেষ্টা করেছিলেন বিএনপির নেতা-কর্মীরা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি বালুর ঘাটকে কেন্দ্র করে একটি অভিযোগ দায়ের করেন। ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে দায়েরকৃত অভিযোগে মাসুদুল হক দাবি করেন, জেলা প্রশাসকের কার্যালয় থেকে অনুমতি নিয়ে ৭ অক্টোবর থেকে তিনি বালু বিক্রি শুরু করলে ভূঞাপুর উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ সোলায়মান হোসেন লিটনের নির্দেশে নিকরাইল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. আল আমিন ও মো. বেলাল হোসেনসহ ২৫-৩০ জন ব্যক্তি বালুর ঘাটে গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং বালু বিক্রি বন্ধের হুমকি দেন। তিনি আরও অভিযোগ করেন, পরের দিন ৮ অক্টোবর সন্ধ্যায় সোলায়মান হোসেন লিটন, এডভোকেট সাইফুল ইসলাম, জাহাঙ্গীর মন্ডলসহ ৫০-৬০ জন ব্যক্তি আবারও তার কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় বহনকারী গাড়ি চলাচলের রাস্তা বালু দিয়ে বন্ধ করে দেওয়া হয়, যা জনসাধারণের একমাত্র চলাচলের রাস্তা ছিল। এ ঘটনাকে কেন্দ্র করে মাসুদুল হক মাসুদের স্ত্রী শেফালী বেগম স্থানীয় সেনাবাহিনী, ইউএনও অফিস, ভূমি অফিস ও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD