1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

লজ্জাজনক ফলাফল! লক্ষ্মীপুরের তিন কলেজে শূন্য পাস

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

 

স্টাফ রিপোটার : মোঃ ইসমাইল হোসেনঃ

লক্ষ্মীপুর জেলায় ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে।

বোর্ড সূত্রে জানা যায়, অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠানগুলো হলো— কমলনগর উপজেলার তোরাবগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুর সদরের ক্যামব্রিজ সিটি কলেজ এবং রামগতি উপজেলার সেবা গ্রাম ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সামসুল আলম এক সংবাদ সম্মেলনে জানান, চলতি বছর বোর্ডে মোট ৪২ হাজার ৫২ জন ছাত্র অংশ নিয়ে পাস করেছে ১৭ হাজার ৯৬৫ জন, যা পাসের হার ৪২ দশমিক ৭০ শতাংশ। অন্যদিকে ৫৭ হাজার ৫২৪ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৩০ হাজার ৭০১ জন, যার পাসের হার ৫৩ দশমিক ৩৭ শতাংশ। অর্থাৎ ছাত্রীদের পাসের হার ছাত্রদের তুলনায় বেশি।

বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়, বিজ্ঞান বিভাগে পাসের হার সর্বোচ্চ ৬২ দশমিক ৬৪ শতাংশ, ব্যবসায় শিক্ষায় ৪৪ দশমিক ৮০ শতাংশ এবং মানবিক বিভাগে পাসের হার ৪৩ দশমিক ৯০ শতাংশ।

স্থানীয় শিক্ষাবিদরা বলছেন, তিন প্রতিষ্ঠানের এ ফলাফল জেলার শিক্ষা ব্যবস্থার মান নিয়ে নতুন করে ভাবার আহ্বান জানাচ্ছে। তারা দ্রুত শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD