1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

মেহেরপুর-১ আসনে দাড়িপাল্লার পক্ষে মাওলানা তাজউদ্দীন খানের গণসংযোগ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১১৭ বার পঠিত

হিরক খান, মেহেরপুর প্রতিনিধিঃ

মেহেরপুর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা তাজউদ্দীন খান দাড়িপাল্লার পক্ষে ব্যাপক গণসংযোগ করেছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) বাদ আসর মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।

মোনাখালী ইউনিয়ন জামায়াতের আমীর মুখলেচুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মেহেরপুর জেলা আমীর ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা তাজউদ্দীন খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসেন, মুজিবনগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা খান জাহান আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশন মেহেরপুর জেলা সভাপতি আব্দুর রউফ মুকুল, মুজিবনগর উপজেলা জামায়াতের সেক্রেটারি খায়রুল বাশার, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফজলুল হক গাজী প্রমুখ।

গণসংযোগে বক্তারা বলেন,“দেশে ন্যায়বিচার, শান্তি ও উন্নয়ন প্রতিষ্ঠার জন্য দাড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে। জনগণের অধিকার ফিরিয়ে আনতে ইসলামপন্থী ও দেশপ্রেমিক মানুষদের ঐক্যবদ্ধ হতে হবে।”

এ সময় এলাকাবাসীর মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং গণসংযোগ শেষে দাড়িপাল্লার পক্ষে স্লোগানে মুখরিত হয় পুরো গ্রাম।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD