1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

রাজবাড়ীতে মাইক্রোবাস চাপায় দলিল লেখক নিহত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার কৃষ্ণ কুমার সরকারঃ

 

রাজবাড়ী জেলা সদর উপজেলার শ্রীপুরে রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাস চাপায় এক ব্যাক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে রাজবাড়ী সদর উপজেলার শ্রীপুর এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দূর্ঘটনাটি ঘটে।

দূর্ঘটনায় নিহত ওই ব্যাক্তির নাম আব্দুল হান্নান (৫৬)। তিনি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুপুর ইউনিয়নের সেন-গ্রাামের বাসিন্দা।

নিহতের পরিবার সূত্র জানায়, আব্দুল হান্নান পেশায় একজন দলিল লেখক ছিলেন। পাংশা সাব-রেজিষ্টার অফিসের দলিল লেখক হিসেবে কর্মরত ছিলেন। তিনি সকালে প্রয়োজনীয় কাজে জেলা রেজিঃ অফিসে যান। দুপুরে কাজ শেষে পাংশায় ফিরছিলেন তিনি। রেজিঃ অফিসের সামনে রাস্তা পার হওয়ার সময় গোয়ালন্দ-মোড় গামি একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের নার্সিং ইনচার্জর্ ওশন আরা বলেন, সড়ক দুর্ঘটনায় আব্দুল হান্নান নামে একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পুলিশকে বিষয়টি অবগত করা হয়েছে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে। পাশাপাশি ওই মাইক্রোবাসটির চালককে আটকের চেষ্টা চলমান রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD