1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

চুনারুঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৯৬ বার পঠিত

 

এম এস জিলানী আখনজী  চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ

“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের চুনারুঘাটে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে চুনারুঘাট উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাটির সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শফিকুল ইসলাম।

চুনারুঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নুর মামুনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন- চুনারুঘাট উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আজিজুর রহমান মাসুদ, সিনিয়র সহকারী মৎস কর্মকর্তা মোঃ নুরে আলম সিদ্দীকি, উপজেলা ব্যবস্থাপক (ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন- SFDF) কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ মনির হোসেন জমদ্দার, উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আবুল কালাম, স্টাফ অফিসার মোঃ মানিকুজ্জামান, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি মোঃ ফারুক উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ সাজিদুল ইসলাম, ডেইলি অবজারভার প্রতিনিধি এম এস জিলানী আখনজী ও ডিসিপি হাইস্কুলের শিক্ষক প্রতিনিধিসহ শিক্ষার্থীরা।

আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া। ফায়ার সার্ভিসের সদস্যরা বাস্তব অনুশীলনের মাধ্যমে উপস্থিতিদের মাঝে দুর্যোগ মোকাবিলার করণীয় প্রদর্শন করেন।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শফিকুল ইসলাম বলেন- প্রাকৃতিক দুর্যোগের সময় জনগণের সচেতনতা ও পূর্ব প্রস্তুতি ক্ষয়ক্ষতি কমানোর মূল চাবিকাঠি। সরকার ও সমাজের প্রতিটি স্থরের সম্মিলিত উদ্যোগই পারে দুর্যোগের প্রভাব হ্রাস করতে।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD