1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

কয়রায় জাতীয়তাবাদী যুবদলের সমাবেশ সফল করার লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময়

  • প্রকাশিতঃ সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৩৯ বার পঠিত

কয়রা (খুলনা) প্রতিনিধিঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কয়রা উপজেলা যুবদলের সমাবেশ সফল করার লক্ষ্যে আগামী ১৫ অক্টোবর সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে যুবদল কয়রা উপজেলা শাখা এই মতবিনিময় সভার আয়োজন করে। কয়রা উপজেলা যুব দলের আহবায়ক মোঃ শরিফুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য খুলনা জেলা সাংগঠনিক টিমের আহবায়ক রুবেল মীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা সাংগঠনিক টিমের সদস্য সচিব ইঞ্জিঃ জাহিদুর রহমান শোভন। কয়রাা উপজেলা যুব দলের সদস্য সচিব মোতসিম বিল্যাহের পরিচালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন যুবদল নেতা হাবিবুন্নবী, পীরআলী, জাকারিয়া আহমেদ, নাসির উদ্দীন, ইহছানুর রহমান, মাসুদুর রহমান, দেলোয়ার হোসেন, আহাদুর রহমান লিটন, আনারুল ইসলাম ডাবলু প্রমুখ। মতবিনিময় সভায় জানানো হয়, আগামী ১৫ অক্টোবর কয়রায় যুবদলের সমাবেশ সকল করতে সকল প্রস্তুুতি সম্পন্ন করা হয়েছে। কয়রার ৭ টি ইউনিয়নের যুবদল দলের সকল নেতা কর্মী সহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার সর্বস্তরের জনসাধারণ এই সমাবেশে উপস্থিত থাকবেন। ইতি মধ্যে সমাবেশ উপলক্ষে মাইকিং ও প্রচার প্রচরনা অব্যাহত রয়েছে। লিফলেট বিতরণ কার্যক্রম চলমান রাখার পাশাপাশি বিভিন্ন জায়গায় মতবিনিময় সভা করা হচ্ছে। এ সময় সমাবেশ সফল করতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD