1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

দিনাজপুরে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে বিশাল মহিলা সমাবেশ

  • প্রকাশিতঃ শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৮২ বার পঠিত

 

সাবু রায়( বিকে), দিনাজপুর প্রতিনিধিঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দিনাজপুরে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়।

“ন্যায়ের ভোট, ন্যায়ের রাষ্ট্র বাংলাদেশ জিন্দাবাদ” স্লোগানে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফাই নতুন প্রজন্মের মুক্তির সনদ।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসনা হেনা হীরা, সাংগঠনিক সম্পাদক ( নির্বাচিত)দিনাজপুর জেলা বিএনপি।

এ সময় আরও বক্তব্য রাখেন জেলা আইনজীবী ফোরামের সভাপতি আব্দুল হালিম, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদ রানা,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সহিদুল ইসলাম তাজ,জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক নুর আলম,জেলা শ্রমিকদ লহামিদুর রহমান,
জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফোরামের হিউউনিয়াস হাজদা সুইট
৫ নং শশরা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আমিরুল ইসলাম ডালটন,শশরা ইউনিয়ন পরিষদের সাবেক বিএনপি’র চেয়ারম্যান ও কোতোয়ালি সহ-সভাপতি রফিকুল ইসলাম, কোতোয়ালি কৃষক দলের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, কোতোয়ালি বিএনপি’র কোষাধ্যক্ষ আইনুল হক, শশরা ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্বাস আলী মানিক,শশরা ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আনিসুর রহমান,শশরা কৃষক দলের প্রচার সম্পাদক বাইজিদ হোসেন,জেলা বিএনপি কোতোয়ালী বিএনপি’এবং অঙ্গ সংগঠনসহ ৫ নং শশরা ইউনিয়ন বিএনপির নেতাকর্মী এবং অসংখ্য মহিলা দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশের নারী সমাজ এখন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখতে প্রস্তুত। জনগণের ভোটাধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়তে নারীর অংশগ্রহণ অপরিহার্য বলে তারা উল্লেখ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD