1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
অন্যায় করে কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছে নিষিদ্ধ দল: সমাজকল্যাণমন্ত্রী মুরাদনগর ছাত্রলীগের কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ, বয়কটের ঘোষণা কর্মীদের ছাতকে ১৫১ ধারায় ৪ আসামি আদালতে সোপর্দ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ ছাতকে জ্ঞানদ্বীপ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত, অংশ নিল ৩ হাজার ২৫ শিক্ষার্থী মন্ডলীভোগ চ্যাম্পিয়ন কাপ-২৬ সিজন-২-এর ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন মন্ডলীভোগ ভ্যান গার্ড সিলেটে মরহুম আলহাজ্ব আব্দুল গনি লোদী ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। কক্সবাজারের রামুতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। কাউনিয়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন

শেরপুরে সরকারি জমিতে ভবন নির্মানের সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা, ৪ দিনেও গ্রেপ্তার হয়নি কেউ।

  • প্রকাশিতঃ রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৬৭ বার পঠিত

 

আল-আমিন স্টাফ রিপোর্টারঃ

শেরপুরের ঝিনাইগাতীতে সরকারি জমিতে অবৈধ ভবন নির্মাণের সংবাদ সংগ্রহকালে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও আনন্দ টিভির শেরপুর জেলা প্রতিনিধি মো. মারুফুর রহমান (৪৮)। শুক্রবার ( ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলা সদরের ব্রীজপাড় এলাকায় এঘটনা ঘটে। আহত সাংবাদিক মারুফুর রহমানকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এব্যাপারে ৩ জনের নামে ও অজ্ঞাতনামা ৫/৬ জনের নামে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার ৪ দিনেও অপরাধীরা কেউ গ্রেপ্তার হয়নি। এ নিয়ে স্থানীয় সাংবাদিক নেতাদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অভিযোগে প্রকাশ, উপজেলা সদরের ব্রীজপাড় এলাকার বাসিন্দা প্রভাবশালী জনৈক আমেরিকা প্রবাসী ভাড়াটিয়া বাহিনী দিয়ে সরকারি জমিতে স্থানীয় প্রশাসনের জ্ঞাতো সারেই অবৈধভাবে একটি বহুতল ভবন নির্মাণ করছে। এমন অভিযোগের বিষয়ে অনুসন্ধান করতে শুক্রবার সন্ধ্যায় ঝিনাইগাতী উপজেলা সদরের মহারশি নদীর ব্রীজপাড় এলাকায় আসেন সাংবাদিক মারুফুর রহমান। এ সময় ভবনটির ছাদ ঢালের কাজ চলছিল। সাংবাদিক মারুফ ঢালাই কাজের ছবি তোলতে গেলে আমেরিকা প্রবাসীর ভাড়াটিয়া বাহিনীর ৮/১০ জন সন্ত্রাসী তার উপর হামলা চালিয়ে গুরুতরভাবে আহত করে। এসময় মারুফের আত্মচিৎকারে আসপাশের লোকজন এগিয়ে এলেও কোন কিনারা করতে পারেনি তারা। স্থানীয়রা জানান বাউন্ডারি ওয়াল বেষ্টীত ভবনের কেচি গেইট বন্ধ করে দিয়ে সন্ত্রাসীরা তাকে প্রায় তিন ঘণ্টা আটকে রাখে। এক পর্যায়ে সন্ত্রাসীরা সাংবাদিকদের ক্যামেরা, মোবাইল ফোন, তার কাছে থাকা টাকা পয়সা ছিনিয় নেয় এবং তিন ফর্দের স্ট্যাম্পে তার কাছ থেকে জোরপূর্বক সই নেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে সাংবাদিক মারুফকে উদ্ধার করলেও তার কাছ থেকে সইনেয়া স্ট্যম্পে এখনও রয়েছে সন্ত্রাসীদের হতে । পরে স্থানীয় সাংবাদিকরা রাতেই তাকে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তার অবস্থা আশঙ্কা জনক বলে জানা গেছে।

এঘটনার তীব্র নিন্দাও ক্ষোভ প্রকাশ করে সাংবাদিক নেতা শহিদুল ইসলাম ও আদিল মাহমুদ উজ্জ্বলসহ অন্যান্য সাংবাদিক নেতা বলেন, পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত ও সমাজের জন্য ভয়াবহ দৃষ্টান্ত। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। এ বিষয়ে প্রশাসন কার্যকর ভূমিকা না নিলে সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনের হুশিয়ারি ও দেন সাংবাদিক নেতারা। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো, আল আমিন বলেন, সাংবাদিকের উপর হামলার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থ থেকে তাকে উদ্ধার করা হয়েছে। এবিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD