1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ ১২ রবিউল আউয়াল: দৌলতদিয়া খানকা শরীফ থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর মিছিল ঢাকাস্থ বিষ্ণুপুর ইউনিয়নের ব্যবসায়ী ও সাধারণ জনগণের সঙ্গে এনাম চৌধুরীর মতবিনিময় শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যায় নিউজ শেয়ার করায় সরানো হলো,বাংলাদেশের একজন সৎ নীতিবান সাহসী পুলিশ কর্মকর্তা কে। রাজবাড়ী কালুখালী মহিলা কলেজের অগ্রযাত্রায় এমপির আশ্বাস, গুরুত্ব পেল এমপিওভুক্তি ও জাতীয়করণ বালিয়াকান্দিতে হ্যান্ডবলের নতুন সম্ভাবনা, প্রীতি ম্যাচে জংগলকে হারাল হ্যান্ডবল একাডেমি বাঘারপাড়ায় সাড়ে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী আটক “ বাঘারপাড়ায় ইমাম, মুয়াজ্জিন ও খাদেম নিয়োগে যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত “ নলডাঙ্গায় এসএসসিতে গোল্ডেন প্লাস পাওয়ায় – উপজেলা বিএনপির অভিষিক্ত হলো তৌফিকুর রহমান অপরিষ্কার-অপরিচ্ছন্ননপরিবেশে খাবার তৈরি: নলডাঙ্গায় ৩ ব্যাবসা প্রতিষ্ঠানকে জরিমানা

২৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচনের দাবি স্বতন্ত্র প্রার্থীদের

  • প্রকাশিতঃ সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৮ বার পঠিত

 

হ্লাথোয়াইছা চাক, রাবি প্রতিনিধিঃ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের উৎসমুখর পরিবেশ ফিরিয়ে এনে ২৫ তারিখেই নির্বাচন চান বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান স্বতন্ত্র পদপ্রার্থীরা।

‎এসময় রাকসুর ইতিহাসে প্রথম নারী ভিপি পদপ্রার্থী তাসিন খান জানান, ২৫ তারিখে আসন্ন রাকসু নির্বাচন উপলক্ষে আমরা সকলেই উৎসবমুখর পরিবেশে রাকসুর প্রচারণা করছিলাম। কিন্তু পোষ্য কোটাকে সামনে এনে বিশ্ববিদ্যালয়ে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে সেখানে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সকলেই পরস্পরের মুখোমুখি অবস্থানে রয়েছে, যা আমাদের কখনোই কাম্য নয়। রাকসু আমরা চাই, রাকসু দিতে হবেই। কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন কোনোভাবেই বন্ধ করা চলবে না।

‎কিন্তু নির্বাচনের প্রাণ শিক্ষার্থীদের অংশগ্রহণ না হলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবেই। পোষ্য কোটা ইস্যুতে ক্যাম্পাস কমপ্লিট শাটডাউনের ফলে আপনারা সকলেই জানেন শিক্ষার্থীরা ইতোমধ্যেই বাসায় যাওয়া শুরু করেছে। সনাতন ধর্মাবলম্বীদের বড় পূজা ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছুটির পাশাপাশি অনাকাঙ্ক্ষিত এই কমপ্লিট শাটডাউন আমাদের সকল প্যানেলের, সকল স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা হয়ে দাঁড়িয়েছে এবং দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া রাকসু নির্বাচনকে সরাসরি প্রশ্নবিদ্ধ করবে।

‎তাসিন আরও বলেন, আমরা চাই শান্তিপূর্ণ, আনন্দমুখর পরিবেশে রাকসু নির্বাচন। বিশ্ববিদ্যালয়কে কমপ্লিট শাটডাউনে রেখে কোনোভাবে রাকসু নির্বাচন হতে পারে না। এটা সুস্পষ্ট রাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র।

‎সংবাদ সম্মেলনে ৫ দফা দাবি জানায় স্বতন্ত্র পদপ্রার্থীরা। দাবিগুলো হলো- রাকসু নির্বাচন হতে হবে এবং কোনোভাবে সেটা প্রশ্নবিদ্ধ করা যাবে না;  সকলের অংশগ্রহণে সুষ্ঠু রাকসু নির্বাচন হওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অতি দ্রুত পোষ্য কোটা ইস্যু মীমাংসা করে ক্যাম্পাসের স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনতে হবে; লেভেল প্লেয়িং ফিল্ড রেখে রাকসু নির্বাচন সম্পন্ন করতে হবে; আমরা কোনোভাবে আমাদের প্রাণের রাকসু নির্বাচনকে একতরফা নির্বাচন হতে দিতে চাই না;  ক্যাম্পাসের অস্থিতিশীল পরিবেশ, কমপ্লিট শাটডাউন, পূজার ছুটি সবকিছু বিবেচনা করে রাকসু নির্বাচন কমিশনারকে পরবর্তী পদক্ষেপ অতি দ্রুত নিতে হবে;  কোনোভাবে রাকসু নির্বাচনকে প্রহসনের নির্বাচনে পরিণত হতে দেওয়া হবে না।

সংবাদ সম্মেলনে ‎এসময় স্বতন্ত্র এবং বিভিন্ন প্যানেলের প্রায় ৬০ জন পদপ্রার্থী উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD