1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে স্ত্রী আটক। রাজবাড়ী সদরে ১৯২ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ; আরও বরাদ্দ চাইলেন ইউএনও, নিরুপমা রায় বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে ভর্তি ২০-২৫ জন পটিয়ায়-পর্যটক বাইকার গ্যাংয়ের ৬ সদস্য আটক, ১ লাখ ইয়াবাসহ ৫ মোটরসাইকেল জব্দ তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে রাজবাড়ী সদরের ইউএনও, নিরুপমা রায়; ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান রাজবাড়ী সদর ইউএনও, নিরুপমা রায়ের নেতৃত্বে শহীদ আব্দুল গণি শেখের কবরে শ্রদ্ধা নিবেদন নানা কর্মসূচিতে বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত এনসিপি থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দিন রাজশাহীতে শহীদ সাকিব আনজুমের কবর জিয়ারত সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, ৭২ ঘণ্টার আলটিমেটাম

পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে দিনাজপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫ জন গ্রেফতার”

  • প্রকাশিতঃ শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৪ বার পঠিত

 

সাবু রায় ( বিকে), দিনাজপুর প্রতিনিধিঃ

০৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন মহোদয়ের নেতৃত্বে জেলা শহরের বিভিন্ন স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়। মাদকদ্রব্যের বিস্তার রোধ, অপরাধ দমন ও শান্তিশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দিনাজপুর সদর থানাধীন সুইপার কলনি থেকে গাঁজাসহ (০২) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়, ফুলবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন লাইনপাড় থেকে মাদক বিক্রি করা অবস্থায় মাদকসহ (০৩) জনকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে জুয়ার আসর ভেঙে দিয়ে জুয়ার সরঞ্জামসহ (০৫) জন জুয়ারীকে আটক করা হয়। দিনাজপুর মেডিকেল মোড় সংলগ্ন “বাবা-মায়ের আশীর্বাদ হোটেল” থেকে মাদকদ্রব্য সেবনরত অবস্থায় (০৫) জনকে গ্রেফতার করা হয়।

“অভিযান চলাকালীন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।”

উক্ত অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ আব্দুল হালিম, অফিসার ইনচার্জ, কোতয়ালী থানা জনাব মোঃ নুরুজ্জামান, জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শকসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

মাদকদ্রব্য সমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধি, যা যুবসমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। দিনাজপুর জেলা পুলিশ মাদকবিরোধী যেকোনো কর্মকাণ্ডে “জিরো টলারেন্স নীতি” অনুসরণ করছে। দিনাজপুর জেলা পুলিশের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ সুপার মহোদয় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD