1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনামঃ
মেসির রেকর্ড ছোঁয়া ম্যাচে দুরন্ত জয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক 

রাজশাহীর ভদ্রা থেকে ভূয়া সেনা সদস্য পরিচয়ে প্রতারণা ও ধর্ষণের মূলহোতা শিপন’কে গ্রেফতার করেছে র‍্যাব-৫

  • প্রকাশিতঃ বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১২ বার পঠিত

 

মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী প্রতিনিধিঃ

র‍্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় ইং ০২ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাত্রী -০০.৩০ ঘটিকায় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন বালিয়াপুকুর নামক এলাকায় অভিযান পরিচালনা করে ভুয়া সেনা সদস্য পরিচয়ে প্রতারণা ও অপহরণ করত: ধর্ষণের মূলহোতা মোঃ শিপন মিয়া (২১), পিতা-মোঃ মুন্নাফ আলী, সাং-গামারিয়া মধ্যপাড়া, থানা-দেওয়ানগঞ্জ, জেলা-জামালপুরকে গ্রেফতার করে এবং জব্দকৃত আলামত সেনাবাহিনীর কাপড়ের তৈরি ব্যাগপ্যাক-০১ টি, সেনাবাহিনীর কাপড়ের তৈরী মানিব্যাগ-০১ টি, এনআইডি কার্ড-০১ টি, বাস টিকিট-০১ টি, মোবাইল ০১ টি উদ্ধার করে।

ঘটনা সূত্রে জানা যায়, ভিকটিম এর সাথে ফেসবুক মেসেঞ্জার এর মাধ্যমে গত মাস খানেক আগে উক্ত আসামি শিপন মিয়া (২১) এর পরিচয় ঘটে। উক্ত আসামী বিভিন্ন ছবি-ভিডিওর মাধ্যমে নিজেকে সেনাবাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিয়ে ভিকটিমকে মিথ্যা প্রেম নিবেদন করে। ভিকটিম উক্ত প্রস্তাবে রাজি হলে গত ৩১-৮-২০২৫ তারিখ সকাল আনুমানিক ০৮.০০ ঘটিকার দিকে ধৃত আসামি ভিকটিমকে রাজশাহী রেলস্টেশনের দিকে ডেকে নিয়ে তার অনিচ্ছা পূর্বক জোর করে অপহরণ করত: ঢাকায় নিয়ে যায়।

পরবর্তীতে বিষয়টি ভিকটিমের পরিবারে জানাজানি হলে ভিকটিমের পরিবার কৌশলে উক্ত আসামিকে ভিকটিম এর সাথে বিয়ে দেওয়ার কথা বলে মোবাইলে উক্ত আসামিকে বাড়িতে আসতে বলে। অতঃপর গত ০১-০৯-২০২৫ তারিখ সন্ধ্যা-০৭ টার সময় উক্ত আসামি ভিকটিমকে সাথে নিয়ে ভিকটিমের বাড়ীতে উপস্থিত হয়। পরবর্তীতে ভিকটিম এর পরিবারের লোকজন টহল ডিউটিরত র‍্যাবের নিকট উক্ত ঘটনার বিষয়ে জানালে ঘটনার সত্যতা যাচাইয়ের লক্ষ্যে উক্ত ঘটনাস্থলে যায়। আসামিকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, সে ভুয়া সেনাবাহিনীর সদস্য। তার মোবাইলে সেনাবাহিনীর পরিচয় দিয়ে একাধিক ব্যক্তি ও নারীকে বিভিন্ন ভাবে প্রতারণা করার নমুনা পাওয়া যায়।

ধৃত আসামি বিবাহিত ও সন্তান থাকা সত্ত্বেও মিথ্যা সেনা সদস্য পরিচয় দিয়ে ভিকটিমকে মিথ্যা প্রেম নিবেদন করে। পরবর্তীতে ভিকটিমকে কৌশলে অপহরণ করে অজানা স্থানে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে।

উক্ত আসামির বিরুদ্ধে মাদক আইনে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD