1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বালিয়াকান্দিতে হ্যান্ডবলের নতুন সম্ভাবনা, প্রীতি ম্যাচে জংগলকে হারাল হ্যান্ডবল একাডেমি বাঘারপাড়ায় সাড়ে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী আটক “ বাঘারপাড়ায় ইমাম, মুয়াজ্জিন ও খাদেম নিয়োগে যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত “ নলডাঙ্গায় এসএসসিতে গোল্ডেন প্লাস পাওয়ায় – উপজেলা বিএনপির অভিষিক্ত হলো তৌফিকুর রহমান অপরিষ্কার-অপরিচ্ছন্ননপরিবেশে খাবার তৈরি: নলডাঙ্গায় ৩ ব্যাবসা প্রতিষ্ঠানকে জরিমানা গাইবান্ধার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মো. মনিরুজ্জামান জেলার গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক আন্তরিক ও প্রাণবন্ত মতবিনিময় সভায় অনুষ্ঠিত গাবতলীতে গৃহবধূর চুল কেটে নির্যাতনের অভিযোগ সিলেটের জৈন্তাপুর উপজেলার এস,এস,সি পরীক্ষা ২০২৬ সালের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা!  ইসলামী ব্যাংক জুবলী রোড শাখা থেকে ১৪১ কোটি টাকা পাচার: দুদকের তিন মামলায় জাবেদ ও তার স্ত্রীসহ আসামি ২৯ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলীর নেতৃত্বে পাংশায় গাঁজা ও ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

তরীক্বা চর্চার মাধ্যমে আমাদের আমিত্ব বিলীন হয়ে যায়

  • প্রকাশিতঃ শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৬৫ বার পঠিত

ছারছীনার পীর ছাহেব

আমরা হক্কানী পীর-মাশায়েখের হাতে হাত দিয়ে বাইয়াত হয়ে তরীক্বার চর্চা করি। সঠিকভাবে একজন ব্যক্তি তরীক্বার চর্চা করলে তার ‘আমিত্ব’ বিলীন হয়ে যায়। তরীক্বার চর্চা মানে শুধুই মহান আল্লাহর জিকির-আজকার ও দরূদ শরীফের আমল করা নয়, বরং নিজের নফস তথা আত্মাকে সংশোধন করা, এককথায় আত্মশুদ্ধির মাধ্যমে নিজের জীবনকে সুন্দর করা। নিয়মিত তরীক্বার চর্চা করলে লোভ, হিংসা, অহংকারকে ধ্বংস করে বিনয়ী করে তোলে।

হযরত পীর ছাহেব কেবলা আরও বলেন- এই তরীক্বার চর্চাই হলো আলোর পথ। যেখানে ‘আমি’ বলে কিছু থাকে না। এই পথের যারা পথিক হন তাদের সবকিছুই অর্জিত হয় কুরআন-সুন্নাহর পূর্ণাঙ্গ অনুসরণ ও অনুকরণ করা, শরীয়তের পূর্ণ আনুগত্য করা, বিশুদ্ধ আক্বীদা অনুযায়ী আমল করা, হক্কানী পীর-মাশায়েখের সাহচর্যে থাকার মাধ্যমে”। মনে রাখতে হবে “তরীকতের পথে সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে ‘আমিত্ব’। এটা সর্বদা স্মরণ রেখে বর্জন করলেই জীবন হবে সফলকাম।

গতকাল শনিবার ঢাকার বনানী খানকায়ে নেছারীয়া ছালেহীয়ায় বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ কেন্দ্রীয় কার্যালয়ের উদ্দ্যেগে আয়োজিত মতবিনিময় সভা ও প্রশিক্ষণ কর্মশালা-২০২৫ এর সভাপতির আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, নায়েবে আমীর আলহাজ্ব মাওলানা মির্জা মোঃ নূরুর রহমান বেগ, আলহাজ্ব ড. মাওলানা মোঃ কাফিলুদ্দীন সরকার ছালেহী, স্ট্যান্ডিং কমিটির সদস্য ড. মুহা” আবদুর রশীদ, আলহাজ্ব মাওলানা আ. খ. ম. আবু বকর সিদ্দীক, নাজেমে আ’লা আলহাজ্ব ড. সৈয়দ মুহাঃ শরাফত আলী, অতিরিক্ত নাজেমে আ’লা আলহাজ্ব মাওলানা মোঃ আলী আকবর, যুগ্ম নাজেমে আ’লা আলহাজ্ব মাওলানা মোঃ রূহুল আমীন আফসারী, সাগঠনিক সম্পাদক আলহাজ্ব মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, শিক্ষা ও সাংস্কৃতিক সস্পাদক আলহাজ্ব ড. মাওলানা হাফেজ মোঃ রুহুল আমীন, প্রচার সম্পাদক আলহাজ্ব মাওলানা মোঃ ওসমান গণী ছালেহী, সহ-তা’লীমে তরীকত সম্পাদক আলহাজ্ব মাওলানা মোঃ সফিউল্লাহ আল মামুন প্রমূখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD