1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা উদ্ধার। রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম। রপ্তানির ২৬ গুণ আমদানি। বিজিবি কর্তৃক রাজশাহী’র চারঘাট সীমান্ত হতে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ।

সাভারে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার: খায়রুল ইসলাম অভি, সাভারঃ

সাভার পৌরসভার রাজাবাড়ী ৬ নং ওয়ার্ডে আজ শনিবার (২৩ আগস্ট ২০২৫) বিকাল ৫টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে এক উঠান বৈঠকের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। সভাপতিত্ব করেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ তকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্বাসউদ্দিন পাপ্পু, মোঃ মোস্তফা কামাল সরদারসহ জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তব্যে মোহাম্মদ আইয়ুব খান বলেন—
“তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কেবল বিএনপির নয়, এটি সমগ্র জাতির মুক্তির রূপরেখা। দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার ফিরিয়ে আনার জন্য প্রতিটি ঘরে ঘরে এ দফা ছড়িয়ে দিতে হবে। জনগণই দেশের মালিক, তাই এই আন্দোলনে সবাইকে সম্পৃক্ত করে এগিয়ে যেতে হবে।”

অন্যদিকে আব্বাসউদ্দিন পাপ্পু বলেন—
“বাংলাদেশের মানুষ আজ ন্যায়বিচার থেকে বঞ্চিত। তারেক রহমানের এই দফাগুলো বাস্তবায়ন করতে পারলে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে, দুর্নীতি ও স্বৈরাচার থেকে দেশ মুক্ত হবে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে।”

অনুষ্ঠানে ঢাকা জেলা যুবদলের সহ-সভাপতি আরিফুর রহমান, সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান টিটু, সাবেক যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, সাবেক সহ-সাধারণ সম্পাদক রাজ্জাকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মুজিবুর রহমানসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD