1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা উদ্ধার। রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম। রপ্তানির ২৬ গুণ আমদানি। বিজিবি কর্তৃক রাজশাহী’র চারঘাট সীমান্ত হতে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঁশিয়ারি পাকিস্তানের বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ।

পাইকগাছায় নদীভাঙন রোধে বেড়িবাঁধ নির্মাণ ও সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিতঃ শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ২৪৩ বার পঠিত

 

আজিজুল ইসলাম পাইকগাছা(খুলনা)প্রতিনিধি:

পাইকগাছায় নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং ১৮ মাইল থেকে পাইকগাছা–কয়রা প্রধান সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে পাইকগাছা–কয়রা নাগরিক ফোরামের আয়োজনে গদাইপুর বাজারে এ কর্মসূচি পালিত হয়। মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও খুলনা-৬ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম রফিক।

এডভোকেট সরোয়ার মাহবুবের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা যুবদল নেতা গাজী ইসতেহাক, স্বেচ্ছাসেবক দল নেতা ফারুক হোসেন, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম নিরব ও মাহফুজুর রহমান, সাবেক ইউপি সদস্য জবেদ আলী, ওয়াহিদুজ্জামান মিন্টু, উপজেলা কৃষকদলের প্রচার সম্পাদক এস এম শাহাবুদ্দিন, কাজী মোস্তফা ও জয়নাল কাজী প্রমুখ।

এসময়ে বক্তারা বলেন, খুলনা-৬ আসনে বিগত দিনে সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বিনাভোটে নির্বাচিত হয়ে জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন। তারা অভিযোগ করেন, টেন্ডারবাজি ও লুটপাটের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ পাচার করে এলাকার উন্নয়নকে বাধাগ্রস্ত করেছেন তিনি। এ কারণে বহিরাগত নয় স্থানীয় প্রার্থীর দাবীও তোলেন প্রবলভাবে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরও বলেন, দীর্ঘদিন ধরে পাইকগাছা–কয়রা সড়ক বেহাল অবস্থায় রয়েছে, যা জনদুর্ভোগ চরমে তুলেছে। পাশাপাশি নদীভাঙনের কারণে উপকূলীয় এলাকার মানুষ সর্বদা আতঙ্কে দিন কাটাচ্ছেন। এ পরিস্থিতি থেকে মুক্তি পেতে জরুরি ভিত্তিতে সড়ক সংস্কার ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান তারা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD