1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যায় নিউজ শেয়ার করায় সরানো হলো,বাংলাদেশের একজন সৎ নীতিবান সাহসী পুলিশ কর্মকর্তা কে। রাজবাড়ী কালুখালী মহিলা কলেজের অগ্রযাত্রায় এমপির আশ্বাস, গুরুত্ব পেল এমপিওভুক্তি ও জাতীয়করণ বালিয়াকান্দিতে হ্যান্ডবলের নতুন সম্ভাবনা, প্রীতি ম্যাচে জংগলকে হারাল হ্যান্ডবল একাডেমি বাঘারপাড়ায় সাড়ে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী আটক “ বাঘারপাড়ায় ইমাম, মুয়াজ্জিন ও খাদেম নিয়োগে যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত “ নলডাঙ্গায় এসএসসিতে গোল্ডেন প্লাস পাওয়ায় – উপজেলা বিএনপির অভিষিক্ত হলো তৌফিকুর রহমান অপরিষ্কার-অপরিচ্ছন্ননপরিবেশে খাবার তৈরি: নলডাঙ্গায় ৩ ব্যাবসা প্রতিষ্ঠানকে জরিমানা গাইবান্ধার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মো. মনিরুজ্জামান জেলার গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক আন্তরিক ও প্রাণবন্ত মতবিনিময় সভায় অনুষ্ঠিত গাবতলীতে গৃহবধূর চুল কেটে নির্যাতনের অভিযোগ

শৈলকুপায় হত্যাকান্ডকে পুঁজি করে বাড়ী-ঘর ভাংচুর ও লুটপাট। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৮ বার পঠিত

শৈলকুপায় হত্যাকান্ডকে পুঁজি করে বাড়ী-ঘর ভাংচুর ও লুটপাট

সুমন হোসেনঃঝিনাইদহ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গোলকনগর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চলছে বাড়ীঘর ভাংচুর ও লুটপাট। দফায় দফায় শৈলকুপার নিত্যানন্দপুর ইউনিয়নের গোলকনগর গ্রামে এ ঘটনা ঘটছে।
বুধবার সকালসহ গত কয়েকদিন ওই গ্রামের মধ্যে পশ্চিম ও উত্তরপাড়ায় অন্তত ১৫ টি বাড়ী ঘর ভাংচুর করা হয়েছে। সেসময় লুটপাট করা হয়েছে গোয়ালের গরু ছাগল।
স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত পহেলা সেপ্টেম্বর দু’পক্ষের সংঘর্ষে আবু সাঈদ বিশ্বাস নামের আওয়ামী কর্মী নিহত হয়। এ ঘটনাকে পুঁজি করে স্থানীয় আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী মেম্বর আসামী পক্ষের বাড়ীতে দফায় দফায় হামলা চালিয়েছে। হামলায় ওই গ্রামের শাহীন বিশ্বাস, জজ বিশ্বাস, মোতলেব বিশ্বাস, বকু কাজীসহ অন্তত ১৫ টি বাড়ী ঘর ভাংচুর ও গরু-ছাগলসহ ঘরের মালামাল লুট করা হয়।
ক্ষতিগ্রস্থ ওই গ্রামের মুকুল কাজী বলেন, আমি মারামারির সাথে কোন ভাবেই জড়িত না। আমার কোন ঝামেলায় থাকি না। আমার বাড়িতে ভাংচুর করা হয়েছে। ঘরের মালামাল লুটপাট করা হয়েছে। আমি সামাজিক ভাবে দল করি এটাই আমার দোষ।

ক্ষতিগ্রস্থ সোহান বিশ্বাস বলেন, মারামারিতে একজন মারা যাওয়াকে পুঁজি করে প্রতিপক্ষের লোকজন এখন বাড়ি-ঘরে লুটপাট চালিয়ে যাচ্ছে। তাদের অত্যাচ্যারে গ্রামে অন্তত ২০ পরিবারের পুরুষ মানুষ বাড়ী ছাড়া। তারা দফায় দফায় হামলা ও ভাংচুর করছে।
এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, বাড়ী ঘর ভাংচুর ও লুটপাট করা হচ্ছে এমন কোন খবর নেই। তারপরও এমন ঘটনা যেন না ঘটে সেই জন্য সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD