1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিতীয় দফায় বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে হরমুজ প্রণালি অতিক্রম করলো চীনা তেলবাহী ট্যাঙ্কার রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার।         রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন।   অবসরপ্রাপ্ত ট্রাফিক পুলিশ কনস্টেবল তাঁর ঘুমন্ত ছেলেসহ তিনজনকে কুপিয়ে জখম রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে মাদকদ্রব্য জব্দ। নতুন উদ্দীপনায় “কচি কণ্ঠের আসর” এর পহেলা বৈশাখ পালন। রাজবাড়ী বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে দাখিল করেছেন ৮জন নারী।  জয়পুরহাটে বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট।   রামেকে হামের প্রকোপে বাড়ছে শিশুমৃত্যু, পিআইসিইউ সংকটে ঝরছে প্রাণ।     

চাঁপাইনবাবগঞ্জে সাপের কামড়ে ও বিদ্যুৎস্পৃষ্টে দু’জনের মৃত্যু। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৪ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জে সাপের কামড়ে ও বিদ্যুৎস্পৃষ্টে দু’জনের মৃত্যু

মোঃ সুফিয়ান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পৃথক ঘটনায় দুইজনের অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে একজন বিদ্যুতায়িত হয়ে অপরজন সাপের ছোবলে। ঘটনা দু’টি উপজেলার পার্বতীপুর ইউনিয়নের ধরমপুর ও মাগুরশহর গ্রামে ঘটেছে। মারা যাওয়া দুইজন হচ্ছে ধরমপুর গ্রামের মৃত সানচারুয়ার ছেলে গিরি তিরকী (৫৮) ও মাগুর শহর গ্রামের মানিক ওরফে ভদুর স্ত্রী তানজিলা খাতুন (৩৭)। মৃত্যুর ঘটনা দুটি গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত মঙ্গলবার রাত আটটার দিকে গিরি তিরকী ধরমপুর গ্রামের নিজ বাড়িতে বিদ্যুতের সর্টসার্কিট থেকে বিদ্যুতায়িত হয়ে মারা যান তিনি। পরে তাঁর স্ত্রী তাঁকে ধরতে গিয়ে শর্ট লেগে আহত হন। অপরদিকে একই ইউনিয়নের মাগুরশহর গ্রামের গৃহবধূ তানজিলা বেগম ইদুরের গর্তে বিষ দেওয়ার সময় গর্তে থাকা সাপ হাতে ছোপল মারে। পরে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাত সাড়ে সাতটার দিকে পথে মারা যান ওই গৃহবধূ।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, পুলিশ ওই দুইজনের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। ঘটনা দুটিতে গোমস্তাপুর থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে বলে ওসি জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD