চাঁপাইনবাবগঞ্জে সাপের কামড়ে ও বিদ্যুৎস্পৃষ্টে দু'জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পৃথক ঘটনায় দুইজনের অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে একজন বিদ্যুতায়িত হয়ে অপরজন সাপের ছোবলে। ঘটনা দু'টি উপজেলার পার্বতীপুর ইউনিয়নের ধরমপুর ও মাগুরশহর গ্রামে ঘটেছে। মারা যাওয়া দুইজন হচ্ছে ধরমপুর গ্রামের মৃত সানচারুয়ার ছেলে গিরি তিরকী (৫৮) ও মাগুর শহর গ্রামের মানিক ওরফে ভদুর স্ত্রী তানজিলা খাতুন (৩৭)। মৃত্যুর ঘটনা দুটি গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত মঙ্গলবার রাত আটটার দিকে গিরি তিরকী ধরমপুর গ্রামের নিজ বাড়িতে বিদ্যুতের সর্টসার্কিট থেকে বিদ্যুতায়িত হয়ে মারা যান তিনি। পরে তাঁর স্ত্রী তাঁকে ধরতে গিয়ে শর্ট লেগে আহত হন। অপরদিকে একই ইউনিয়নের মাগুরশহর গ্রামের গৃহবধূ তানজিলা বেগম ইদুরের গর্তে বিষ দেওয়ার সময় গর্তে থাকা সাপ হাতে ছোপল মারে। পরে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাত সাড়ে সাতটার দিকে পথে মারা যান ওই গৃহবধূ।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, পুলিশ ওই দুইজনের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। ঘটনা দুটিতে গোমস্তাপুর থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে বলে ওসি জানান।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM