
জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় গভীর নলকূপের লাইনম্যান আবু সাইদকে (৬৫) হাত-পা বেঁধে হ*ত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে উপজেলার বড়াইল ইউনিয়নের কালাইগাড়ি মাঠে এ ঘটনা ঘটে।
নি*হ*ত আবু সাইদ উপজেলার বরাইল ইউনিয়নের রেলগাড়ী গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গভীর নলকূপে লাইনম্যান ও পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করছিলেন আবু সাইদ। রাতেও নিয়মমতো দায়িত্বে ছিলেন তিনি। ভোরে ফোনে যোগাযোগ করে না পেয়ে নলকূপের ঘরে গিয়ে তার লা*শ পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। স্থানীয়দের ধারণা, পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা তাকে হ ত্যা করে পালিয়ে গেছে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লা*শ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।