1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা বাগমারায় বিএনপির দুই নেতাকে মারধর করল বখাটেরা

আরএমপি ডিবি’র অভিযানে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ; গ্রেপ্তার ১।     

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

 

রাজশাহী ব্যুরো 

 

রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে নেশাজাতীয় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের নগদ ৫ হাজার আশি টাকাসহ ১ জন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 গ্রেপ্তারকৃত আসামি মো: আল-আমিন ওরফে রবিন (২৮) রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার উত্তর নওদাপাড়ার আলমগীরের ছেলে।

 ঘটনা সূত্রে জানা যায়, আজ ১৪ আগস্ট ২০২৫ খ্রিষ্টাব্দ সকালে আরএমপি ডিবি’র এসআই রিমন হোসাইন ও তার টিম মাদকদ্রব্য উদ্ধারের অভিযান পরিচালনা করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া এলাকায় আসামি তার বাড়িতে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করছে।

 উক্ত সংবাদের প্রেক্ষিতে আরএমপি ডিবি পুলিশের ঐ টিম সকাল সোয়া ৯ টায় শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি রবিনকে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজতে থাকা নেশাজাতীয় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে।

 গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD