1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনামঃ
পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা বাগমারায় বিএনপির দুই নেতাকে মারধর করল বখাটেরা

গোদাগাড়ী মডেল থানার ওসি রুহুল আমিন পঞ্চমবারের মতো জেলার সেরা অফিসার ইনচার্জ।           

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৩৫৬ বার পঠিত

                                      

মোঃ মুরাদ হোসেন গোদাগাড়ী প্রতিনিধি, রাজশাহী 

 

রাজশাহী জেলার জুলাই/২০২৫ মাসিক কল্যাণ সভায় এক অনন্য সাফল্য অর্জন করেছে গোদাগাড়ী মডেল থানা। এ সভায় পারফরম্যান্স মূল্যায়নে টানা পঞ্চমবারের মতো জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন ওসি রুহুল আমিন। রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব ফারজানা ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন তিনি। এ ছাড়াও গোদাগাড়ী মডেল থানার আরও তিন কর্মকর্তা ব্যক্তিগত অর্জনে সম্মাননা পান ।

এর মধ্যে মাদক উদ্ধার অভিযানে শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন পিএসআই মোঃ রুহুল আমিন শামীম এবং ক্লোলেস মামলা রহস্য উদঘাটনে বিশেষ পুরস্কার পেয়েছেন পিএসআই মোঃ আবু হুরায়রা। তদুপরি, জেলার শ্রেষ্ঠ পুলিশ তদন্ত কেন্দ্র হিসেবে নির্বাচিত হয়েছে গোদাগাড়ী মডেল থানার অন্তর্গত প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্র।

মাসিক কল্যাণ সভায় একসঙ্গে চারটি পুরস্কার জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ওসি রুহুল আমিন বলেন, “এই অর্জন আমার একার নয়, ‘টিম গোদাগাড়ীর’ সকল অফিসার ও ফোর্সের অক্লান্ত পরিশ্রমের ফল। এই ধারা অব্যাহত রাখতে সবার দোয়া চাই। মহান আল্লাহ আমাদের ভালো কাজে সহায়তা করুন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD