1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

আরএমপি’র সিআরটি ও বোম ডিসপোজাল ইউনিটের ট্যাকটিকাল মেডিকেল কোর্সের সমাপনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার মহোদয়।  

  • প্রকাশিতঃ সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ২৪২ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পিওএম কনফারেন্স রুমে সকাল ১১ টায় ATA (US Dept. of State)-এর তত্ত্বাবধানে আরএমপি’র Crisis Response Team (CRT) ও Bomb Disposal Unit (BDU) সদস্যদের অংশগ্রহণে ট্যাকটিকাল মেডিকেল কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয়। তিনি বক্তব্যে বলেন, “ATA (US Dept. of State)-এর তত্ত্বাবধানে আয়োজিত এই বিশেষায়িত ট্যাকটিকাল মেডিকেল ট্রেনিংয়ের মূল উদ্দেশ্য হলো জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর চিকিৎসা মূল্যায়ন (Medical Evaluation) নিশ্চিত করা। মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকালে যে কোনো সঙ্কটময় মুহূর্তে আহত ব্যক্তিকে সঠিকভাবে শনাক্ত করে প্রাথমিক চিকিৎসা প্রদান করা গেলে অনেক ক্ষেত্রে প্রাণহানি রোধ সম্ভব। এটি এমন এক বিশেষ দক্ষতা যা সবার কাছে থাকে না, কিন্তু জীবন রক্ষার ক্ষেত্রে যার গুরুত্ব অপরিসীম।

এসময় উপস্থিত ছিলেন আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব নাজমুল হাসান, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ফোর্স) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি – চলতি দায়িত্ব) জনাব মো: গাজিউর রহমান, পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি অ্যান্ড এলআইসি) জনাব মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান, ATA-এর প্রশিক্ষক Mr. Richard Roman এবং কোর্সে অংশগ্রহণকারী সদস্যবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD