1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

ভালুকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিতঃ শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১২০ বার পঠিত

 

ইমন সরকার, ময়মনসিংহ প্রতিনিধিঃ

গাজীপুরের দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিনিধি আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচারের দাবিতে ময়মনসিংহের ভালুকা প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) দুপুরে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে প্রেসক্লাবের সাংবাদিক সদস্যদের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা তুহিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা ঘোষণা দেন—দোষীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ ফাঁসি নিশ্চিত করতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ আরও বৃহত্তর আন্দোলনে যাবে।

বক্তারা বলেন, সাংবাদিকদের উপর হামলা ও হত্যার ঘটনা দেশে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে, যা স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি। এ অবস্থার অবসান ঘটাতে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

এসময় বক্তব্য রাখেন ভালুকা প্রেসক্লাবের সভাপতি এমএ মালেক খান উজ্জল, সাবেক সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, যুগান্তর প্রতিনিধি জহিরুল ইসলাম(জুয়েল)। এছাড়াও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD