1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার।

দেবেন্দ্র কলেজে ছাদ পরিষ্কার করতে গিয়ে শ্রমিকের মৃত্যু

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৩৫৪ বার পঠিত

 

মুরাদ খান জেলা প্রতিনিধি মানিকগঞ্জঃ

মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের ছাদ পরিষ্কারের করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল খালেক দেওয়ান (৪৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজ ক্যাম্পাসে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল খালেক মানিকগঞ্জ সদর উপজেলার পাছবারইল গ্রামের আশকর দেওয়ানের ছেলে।

কলেজ ও পারিবারিক সূত্রে জানা গেছে, খালেক দেওয়ান ও তাঁর ভাই হেকমতসহ চারজন শ্রমিক গত দেড় মাস ধরে দৈনিক মজুরিভিত্তিতে কলেজ চত্বর পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিলেন। ঘটনার দিন কলেজের প্রশাসনিক ভবনের ছাদ পরিষ্কারের নির্দেশ দেন অধ্যক্ষ মো. শহীদুজ্জামান।

কর্মরত শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কাজ করলেও তাদের নিরাপত্তা নিশ্চিত করেনি কলেজ কর্তৃপক্ষ। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করেই আমাদেরকে ছাদে পরিষ্কার কাজ করতে বলা হয়েছিল। একপর্যায়ে বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন আব্দুল খালেক। পরে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই জানান আমরা কাজ করছিলাম, হঠাৎ দেখি ভাই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে গেছে। অনেক চিৎকার করে সবাইকে ডাকি। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার বলে ভাই আর নেই।’

দুর্ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ খালেকের পরিবারকে ক্ষতিপূরণ ও পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে মামলা না করার অনুরোধ জানায় বলে দাবি করেছেন স্বজনরা।

এ বিষয়ে দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শহীদুজ্জামান বলেন, ‘খালেকের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। আমরা পরিবারকে আর্থিক সহায়তা ও একজন সদস্যকে চাকরি দেওয়ার চেষ্টা করব।’

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের আবেদন করেছে। এডিএম স্যারের অনুমতি পেলে লাশ হস্তান্তর করা হবে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD