1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

আমতলিতে ইসলামী আন্দোলনের নেতা রেজাউল করিম নিহতের ঘটনায় বিচারের দাবীতে ফের সড়ক অবরোধ, বাস চালক ও হেলপার সহ গ্রেপ্তার ৩

  • প্রকাশিতঃ বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১২৬ বার পঠিত

 

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

আমতলীতে বাস চাপায় মঙ্গলবার রাতে ইসলামী আন্দোলনের নেতা প্রভাষক রেজাউল করিম নিহতের ঘটনায় রাতেই মামলার পর বাসসহ চালক, হেলপার ও সুপারভাইজারকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থেকে গ্রেপ্তার করে বুধবার দুপুরে জেল হাজতে পাঠিয়েছে আমতলী থানা পুলিশ। এঘটনায় ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা এবং আমতলী বন্দর হোসাইনয়া কামিল মাদরাসার শিক্ষক শিক্ষার্থীরা বিচারের দাবীতে মঙ্গলবার রাতের পর বুধবার সকাল থেকে ফের আমতলী -ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে।

নিহত রেজাউল করিম গুলিশাখালী ইউনিয়নের গোছখালী গ্রামের হাফেজ মাওলানা মো. নুরুল হকের ছেলে। সে আমতলী বন্দর হোসাইনিয়া কমিল মাদরাসার আইসিটি বিষয়ের প্রভাষক।
পুলিশ সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়ন ইসলামী আন্দোলনের সাধারন সম্পাদক মো. রেজাউল করিম মঙ্গলবার ৫ আগস্ট জুলাই গণঅভ্যুল্থান কর্মসূচী পালন শেষে আমতলী শহর থেকে মোটর সাইকেল যোগে সন্ধ্যা ৬টার সময় আমতলী-ঢাকা রুটের আঞ্চলিক মহসড়ক ধরে বাড়ি ফিরছিলেন। ঘটখালী ব্রীজের নিকট যাওয়া মাত্র বিপরীত দিক থেকে চালিয়ে আসা ছন্দা (পটুয়াখালী-ব-১১-০০৪৫) নামের একটি বাস রেজাউলের মটর সাইকেলটিকে চাপা দিলে ঘনটাস্থলেই সে নিহত হয়। খবর পেয়ে ইসলামী আন্দোলনের শত শত নেতা কর্মীরা রেজাউলের নিহতের ঘটনায় বাস চালক এবং হেলপারকে আটকের দাবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। দুই ঘন্টা পর অবরোধ তুলে নিয়ে বাস চলাচল স্বাভাবিক হয়। ঘটনার পর ঙ্গলবার রাতেই নিহতের ভাই মাওলানা মো. ফয়জুল করিম বাদী হয়ে সড়ক পরিবহন আইনে আমতলী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর আমতলী থানার পুলিশ ঘাতক বাসটিকে চালক মো. নুর জামাল (৪০), সুপারভাইজার মো. আকতারুজ্জামান মোল্লা (২৫) ও হেলপার মো. আমির হোসেনকে (৩০ কে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থেকে গ্রেপ্তার করে।

আমতলী উপজেলা ইসলামী আন্দোলনের নেতা ও প্রভাষক মো. রেজাউল করিমের নিহতের ঘটনায় অপরাধী বাস চালক, হেলপার, ও সুপারভাইজারের ফাঁসির দাবীতে মঙ্গলবার রাতের পর বুধবার সকাল ১০টা থেকে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা এবং আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা ফের আমতলী- ঢাকা আঞ্চলিক মহাসড়কের আমতলী একেস্কুল চৌরাস্তা এলাকায় সড়ক অবরোধ করে টায়ায় জ্বালিয়ে এবং সড়ক দখল করে বিক্ষোবের ৬ঘন্টা পর অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান বলেন, মঙ্গলবার রাতেই মামলার পর অভিযান চালিয়ে চালক হেলপার, সুপার ভাইজারসহ বাসটিকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃত ৩ জনকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD